স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে আজমেরী ওসমানের পক্ষে শহরে আনন্দর্যালি
সংবাদ বিজ্ঞপ্তি
প্রকাশ: ২৭ মার্চ ২০২১, ০৭:১০ পিএম
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জম্মশতবর্ষ ও মহান স্বাধীনতার ( ৫০) সুবর্ণজয়ন্তী উপলক্ষে নারায়ণগঞ্জ -৫ আসনের প্রয়াত সাংসদ বীর মুক্তিযোদ্ধা নাসিম ওসমান তনয় আজমেরী ওসমানের পক্ষে শহরে বর্ণাঢ্য আনন্দ র্যালি বের করা হয় ।
শুক্রবার ( ২৬ মার্চ ) মহান স্বাধীনতা দিবস উপলক্ষে দুপুর থেকেই আজমেরী ওসমানের সমর্থকরা খন্ড খন্ড মিছিল নিয়ে কলেজ রোড এলাকায় জড়ো হতে থাকে নেতাকর্মীরা। পরে বিকেল চারটার দিকে ব্যানার ফেস্টুন সুসজ্জিত হয়ে হাজারও নেতাকর্মীদের বিশাল বর্ণাঢ্য আনন্দ র্যালি বের করা হয়। নেতাকর্মীদের তাক লাগানো বিশাল মিছিল । র্যালিটি শহরের চাষাঢ়া চত্বরে হয়ে কালির বাজার মোড়ে দিয়ে দুই নং রেলগেইট হয়ে মন্ডলপাড়া পুল ঘুরে মাসদাইর কবরস্থানে গিয়ে প্রয়াত সাংসদ নাসিম ওসমানের কবরে পুস্পস্তবক অর্পণ করেন । এসময়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ মহান মুক্তিযুদ্ধে নিহত সকল শহীদদের আত্মার মাগফেরাত ও প্রয়াত নাসিম ওসমানের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়।
এসময়ে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা ট্রাক কাভার্ড ভ্যান ট্রাংকলরী শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন আনু, যুবলীগ নেতা আমির হোসেন, নারায়ণগঞ্জ জেলা মিনিবাস শ্রমিক কর্মচারী সভাপতি মো. মোজাম্মেল হক, সাধারণ সম্পাদক তুলিসি ঘোষ, নারায়ণগঞ্জ জেলা বাস মিনিবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. আবু তাহের, সাধারণ সম্পাদক মো. মোস্তফা ভান্ডারী, নারায়ণগঞ্জ জেলা ট্যাক্সি ও মাইক্রোবাস মালিক কমিটি সভাপতি মনির হোসেন, সম্পাদক আবুল হাশেম রিংকু, বীর মুক্তিযোদ্ধা নাসিম ওসমান মেমোরিয়াল ক্রিকেট একাডেমী সভাপতি এনামুল হক খোকা, জেলা ছাত্র সমাজের সভাপতি শাহাদাৎ হোসেন রূপু, মহানগর সভাপতি শাহ্ আলম সবুজ, নাসিম ওসমান ফাউন্ডেশন এর স্বেচ্ছাসেবক নাদভী আহমেদ রুন, সনেট, মনির, শাওন সহ জাতীয় পার্টি ও বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।


