বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে সায়েম আহমেদ এর শ্রদ্ধা নিবেদন
স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২৭ মার্চ ২০২১, ০৮:৫৫ পিএম
মহান স্বাধীনতা দিবসও সুবর্ণ জয়ন্তী উদ্যাপন উপলক্ষে নারায়ণগঞ্জ সদর থানা আলীরটেক ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী সায়েম আহমেদ এর নেতৃত্বে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয় ।
শুক্রবার ( ২৬ মার্চ ) সকাল ১০ টায় শহরের ২ নং রেল গেইট সংলগ্ন জেলা আওয়ামীলীগ কার্যালয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন হয় ।
সেই সময় আরাে উপস্থিত ছিলেন , জেলা কৃষকলীগের দপ্তর সম্পাদক সওদাগর খান , সদর থানা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি এইচ টি আলমগী , জেলা যুৱীগ নেতা নাছির হােসেন , তাতীলীগের আহবায়ক কমিটির কার্যকরী সদস্য মনির হােসেন , জেলা আওয়ামীরীগ নেতা এড . আলী আকবর , সম্পাদক শাহ আলম তালুকদার , সুজন , চান , কাজী লিটন , টিটু , মােঃ আলী , সােহেল সহ প্রমুখ।


