শীতলক্ষ্যায় বোরকা পরিহিত অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার
যুগের চিন্তা অনলাইন
প্রকাশ: ২৯ মার্চ ২০২১, ০৭:৪৭ পিএম
নারায়ণগঞ্জের টানবাজার গুদারাঘাটে শীতলক্ষ্যা নদী থেকে এক নারীর মরদেহ উদ্ধার করেছে নৌ-থানা পুলিশ।
সোমবার (২৯ মার্চ) দুপুরে স্থানীয়রা অজ্ঞাত ওই নারীর মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়।
নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে বোরকা পরা এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহটি অর্ধ গলিত। ওই নারীর মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।


