হরতালে নিহত-আহতদের স্মরণে হেফাজতের দোয়া
যুগের চিন্তা অনলাইন
প্রকাশ: ২৯ মার্চ ২০২১, ০৮:০২ পিএম
হেফাজতের ইসলামের ডাকা হরতালে ঢাকা, নারায়ণগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া ও হাটহাজারীসহ সারাদেশে আহতদের সুস্থতা কামনায় ও নিহতদের স্মরণে দোয়া মাহফিল করেছে হেফাজতে ইসলাম নারায়ণগঞ্জ মহানগর।
সোমবার (২৯ মার্চ) বিকেলে ফতুল্লার দেওভোগ মাদ্রাসা জামে মসজিদে হেফাজতে ইসলাম নারায়ণগঞ্জ মহানগর এই দোয়া মাহফিলের আয়োজন করে। অনুষ্ঠানে হরতালে নিহত ও আহতদের সুস্থতা কামনায় বিশেষ দোয়া পরিচালনা করা হয়।
হেফাজত ইসলাম মহানগরের সভাপতি মাওলানা ফেরদৌসুর রহমানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, হেফাজত ইসলাম জেলার সাধারণ সম্পাদক মুফতি বশিরউল্লাহ প্রধান, সাধারণ সম্পাদক মুফতি হারুন অর রশিদ, যুগ্ম সাধারণ সম্পাদক মো. আলী হোসেন, অর্থ সম্পাদক মুফতি দেলোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক মীর আহম্মদ উল্লাহ, মাওলানা রুহুল আমিন, জমিরউদ্দিন ফারুকি, মুফতি আনিস আনসারি প্রমুখ।
প্রসঙ্গত, গতকাল হেফাজতের ডাকা হরতালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কয়েকটি স্পটে বাস-ট্রাকে আগুন, সড়কে আগুন, পুলিশের সাথে সংর্ঘর্ষ, সাংবাদিককে মারধরের ঘটনা ঘটে। এতে অন্তত অর্ধশত আহত হন। প্রায় সারাদিন সাইনবোর্ড থেকে কাঁচপুর পর্যন্ত ৩ কিলোমিটার রাস্তা বন্ধ থাকে। দফায় দফায় হেফাজত কর্মীদের সাথে পুলিশের সংর্ঘষের ঘটনা ঘটে।


