Logo
Logo
×

নগর জুড়ে

শেখ রাসেল পার্ক ও শহীদ মিনারে জনসাধারণের প্রবেশ নিষেধ

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ৩০ মার্চ ২০২১, ০৯:৩৫ পিএম

শেখ রাসেল পার্ক ও শহীদ মিনারে জনসাধারণের প্রবেশ নিষেধ
Swapno

করোনা ভাইরাসের সংক্রমন বিস্তার লাখ করায় সংক্রমন রোধে শহরের বিনোদন কেন্দ্র শেখ রাসেল পার্ক ও চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনারে জনসাধারণের প্রবেশের উপর নিষেধাজ্ঞা জারি করেছে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন (নাসিক)।

 

মঙ্গলবার (৩০ মার্চ) বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের পরিচ্ছন্ন কর্মকর্তা আলমগীর হিরণ বিষয়টি নিশ্চিত করেছেন।

 

দেশব্যাপী করোনা ভাইরাসের সংক্রমণ ক্রমশ বাড়তে থাকায় নগরীর অন্যতম দর্শনীয় স্থান দেওভোগের শেখ রাসেল পার্ক ও নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে জনসাধারণের প্রবেশে এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

 

নগরীতে অন্যতম দর্শনীয়স্থান ও বিনোদন কেন্দ্র হিসেবে দেওভোগের শেখ রাসেলপার্ক ও চাষাঢ়া শহীদ মিনারে জনসমাগম  খুবই বেশি হয়। আর এই পরিস্থিতি এড়াতেই এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ।

 

এসব এলাকায় কোন প্রকার জমায়েত, জনসমাগম যাতে না ঘটে সে জন্যই সিটি করপোরেশনের এমন সিদ্ধান্ত।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন