Logo
Logo
×

নগর জুড়ে

সাংবাদিক প্রীতমের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন

Icon

স্টাফ রিপোর্টার

প্রকাশ: ৩১ মার্চ ২০২১, ০৮:৩৬ পিএম

সাংবাদিক প্রীতমের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন
Swapno

সন্ত্রাসী হামলার ৯ দিন পার হতে চললেও হামলাকারীদের গ্রেফতার না করায় ৭২ ঘন্টার আল্টিমেটাম শেষে ফটো সাংবাদিক প্রীতমের উপর হামলার প্রতিবাদে আবারো মানববন্ধন কর্মসূচী পালন করেছে সাংবাদিকগণ।

 

বুধবার (৩১ মার্চ) চাষাড়া শহীদ মিনারের সামনে ‘নারায়ণগঞ্জের কর্মরত সাংবাদিকবৃন্দ’র ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মহামারী করোনার এবং সড়ক অবরোধে মানুষের ভোগান্তির কথা বিবেচনা করে পূর্ব ঘোষিত সড়ক অবরোধ কর্মসূচীর পরিবর্তে এই মানববন্ধন পালন করা হয়।

 

মানববন্ধনে জামিন না দেয়ায় হামলাকারীরা বিচারকের উপর ক্ষিপ্ত হওয়া এবং বিচারককে হুমকি প্রদানসহ বিচারকের সাথে উচ্চবাচ্য করায় এডভোকেট খোকন সাহার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান নেতৃবৃন্দ। 

 

হামলার ঘটনায় মামলার ৯ দিন পেরিয়ে গেলেও আসামীদের গ্রেফতার না করায় পুলিশ প্রশাসনের প্রতি তীব্র ক্ষোভ প্রকাশ করেন সাংবাদিকবৃন্দ।

 

সন্ত্রাসী হামলার প্রতিবাদে ও হামলাকারীদের অবিলম্বে গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবীতে ১ এপ্রিল বৃৃহস্পতিবার নারায়ণগঞ্জ আদালত পাড়ায় মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচী ঘোষণা করা হয়।

 

মানববন্ধনে নেতৃবৃন্দ বলেন, নারী কেলেঙ্কারীর হোতা, মাদক বিক্রেতা ও ছিচকে সন্ত্রাসী হাজী রিপন, চিহ্নিত ভুমিদস্যু হারুন অর রশিদ ও নব্য চিহ্নিত ভুমিদস্যু কাউন্সিলর শফিউদ্দিন কী এতোটাই ক্ষমতাধর যে, পুলিশ তাদের গ্রেফতারে ব্যর্থতার পরিচয় দিচ্ছে।

 

সাংবাদিকরা দাবি করেন, ঐ দিন তারা অবৈধ অস্ত্র নিয়ে ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। সেই অস্ত্র (পিস্তল/বন্দুক) গুলোর ছবি তোলার কারণেই সাংবাদিক প্রীতমকে হত্যার উদ্দেশ্যে তার উপর বর্বোরচিত এ সন্ত্রাসী হামলা করা হয়। মেমোরী কার্ডসহ প্রীতমের সেই ক্যামেরা উদ্ধার করতে পারলেই জানা যাবে কার কার হাতে, কোন কোন ধরনের অস্ত্র (পিস্তল/বন্দুক) ছিলো? তাই অবিলম্বে তাদের গ্রেফতারসহ প্রীতমের সেই ক্যামেরা উদ্ধার করার সাথে সাথে সেদিনের অবৈধ সেই অস্ত্রগুলো উদ্ধার করার জন্য পুলিশ প্রশাসনের প্রতি আহবান জানান।

 

জেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি শহীদুল্লাহ রাসেলের সভাপতিত্বে মানববন্ধনে উপস্থিত ছিলেন- জেলা ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের সাবেক সভাপতি মাহমুদ হাসান কচি, জেলা রিপোর্টার্স ইফনিটির সাবেক সভাপতি মনির হোসেন মনির, ফতুল্লা মডেল প্রেসক্লাবের সভাপতি আনিসুজ্জামান অনু, এনগঞ্জ নিউজ আপডেট অনলাইন পোর্টালের সম্পাদক, সিনিয়র সাংবাদিক তাহের হোসেন, অগ্রবানী প্রতিদিন পত্রিকার সহ সম্পাদক উত্তম কুমার সাহা।

 

সাংবাদিক বদিউজ্জামান খানের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন জেলা রিপোর্টার্স ইউনিটির সাবেক সাধারণ সম্পাদক রফিকুল্লাহ রিপন, সাধারণ সম্পাদক উজ্জল হোসাইন, যুগ্ম সম্পাদক জাহিদ হোসেন, জেলা ফটো জার্নালিষ্ট এসোসিয়েশনের সদস্য আব্দুল কাইয়ুম, নারায়ণগঞ্জ মেইল অনলাইন নিউজ পোর্টালের সম্পাদক মাসুদ রানা রনি, সিটি নিউজ ২৪ ডট নেট অনলাইন পোর্টালের সম্পাদক মিলন বিশ^াস হৃদয়, সান নারায়ণগঞ্জ টুয়েন্টি ফোর অনলাইন নিউজ পোর্টালের সম্পাদক ও প্রকাশক মাজহারুল ইসলাম রোকন, নিউজ নারায়ণগঞ্জের রিপোর্টার জয়, জেলা রিপোর্টার্স ইউনিটির অর্থ সম্পাদক গাফ্ফার হোসেন লিটন,

 

ফতুল্লা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক সোহেল, সাংবাদিক সংগ্রাম পরিষদের দপ্তর সম্পাদক মশিউর রহমান, সাংবাদিক রিপন মাহমুদ, সাংবাদিক আরিফ হোসেন সেলিম, দৈনিক সংবাদচর্চা পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক রোমান চৌধুরী, স্টাফ রিপোর্টার রাকিবুল ইসলাম, রেদোয়ান আরিফ, সাংবাদিক আলী হোসেন টিটু, সাংবাদিক নিলয়, রয়েল টেলিভিশনের জেলা প্রতিনিধি আশিকুর রহমান সাজু, সাংবাদিক সালাউদ্দিন, সাংবাদিক ফয়সাল, সাংবাদিক সুলতান, সাংবাদিক সাব্বির, সাংবাদিক আলী, নারায়ণগঞ্জ কথা অনলাইন ডট কমের চীফ ফটো সাংবাদিক রাজু খন্দকার, রিপোর্টার আরিফ হোসেন, সাংবাদিক কাউসার, সাংবাদিক মনিকা প্রমুখ।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন