Logo
Logo
×

নগর জুড়ে

লঞ্চডুবির ঘটনায় হতাহত পরিবারের প্রতি মেয়র আইভীর শোক

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ০৬ এপ্রিল ২০২১, ০২:৩৪ পিএম

লঞ্চডুবির ঘটনায় হতাহত পরিবারের প্রতি মেয়র আইভীর শোক
Swapno

যুগের চিন্তা রিপোর্ট : শীতলক্ষ্যায় লঞ্চডুবিতে হতাহতের ঘটনায় শোকাহত পরিবারের প্রতি শোক ও সমবেদনা জানিয়েছেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী । গতকাল সোমবার রাতে এক  শোক বার্তায় তিনি নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান।

 

 মেয়র ডা.  সেলিনা হায়াৎ আইভী বলেন, মর্মান্তিক এই দুর্ঘটনায় যে ২৯ জন নিহত হয়েছেন তাদের পরিবারের প্রতি জানাই সমবেদনা। নিহতদের রূহের মাগফেরাত কামনা করি এবং পরিবারগুলো যাতে অবর্ণনীয় এ শোক কাটিয়ে উঠতে পারে সে প্রার্থণা জানাই৷ আহতদের  দ্রুত সুস্থতা কামনা করেন নাসিক মেয়র। 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন