Logo
Logo
×

নগর জুড়ে

অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার আহবান এসপি`র

Icon

প্রকাশ: ০৬ এপ্রিল ২০২১, ০২:৩৮ পিএম

অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার আহবান এসপি`র
Swapno

যুগের চিন্তা রিপোর্ট :  সম্প্রতি ফেইসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে নারায়ণগঞ্জ পুলিশ সুপার জায়েদুল আলমের এর বরাত দিয়ে হেফাজতে ইসলাম নেতা মামুনুল হক’কে নিয়ে একটি বিবৃতি প্রকাশ করা হয়েছে। এ ঘটনায় গতকাল সোমবার দুপুরে  এক বিবৃতি দিয়ে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার জায়েদুল আলম জানিয়েছেন, প্রকৃতপক্ষে তিনি এ ধরণের কোন বিবৃতি প্রদান করেননি। সংশ্লিষ্ট সকলকে এ ধরণের অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার জন্য অনুরোধ করা হলো।’’ 

 

তিনি জানান, সামাজিক যোগাযোগ মাধ্যমে কে বা কারা এসব বিভ্রান্তি ছড়াচ্ছে। আমরা তাদেরকে চিহ্নিত করার কাজ শুরু করেছি। সাধারণ মানুষ যেন এরকম বিভ্রান্তিকর তথ্য যাচাই না করে কোন রকম মন্তব্য বা শেয়ার থেকে বিরত থাকতে অনুরোধ করেছি। এ বিষয়ে ইতমধ্যে জেলা পুলিশের ফেসবুকে পেজে বিবৃতি সোমবার দুপরেই  পোস্ট করে প্রতিবাদ জানানো হয়েছে। 

 প্রসঙ্গত, রবিবার রাত থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার জায়েদুল আলমের নাম দিয়ে যে মিথ্যা বিবৃতিটি ছড়িয়ে দেয়া হয়েছে কিন্তু এরকম কোন বিবৃতি নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার জায়েদুল আলম কোথাও দেননি বলেই সোমবার তিনি বিবৃতি প্রদান করেছেন।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন