Logo
Logo
×

নগর জুড়ে

বদলি এডি. এসপি মোশারফ

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ০৭ এপ্রিল ২০২১, ১২:৩৫ পিএম

বদলি এডি. এসপি মোশারফ
Swapno

অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) টিএম মোশাররফ হোসেনকে বদলি করা হয়েছে। একই রাতে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলামকেও সোনারগাঁ থানা থেকে প্রত্যাহার করা হয়। তবে কোন কারণ ছাড়াই রোববার রাতে টিএম মোশাররফ হোসেনকে রাজশাহী পুলিশ রেঞ্জে বদলি করা হয়েছে বলে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোস্তাফিজুর রহমান জানিয়েছেন।

 

এর আগের দিন শনিবার সোনারগাঁয়ের একটি রিসোর্টে হেফাজতে ইসলাম বাংলাদেশ এর কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মামুনুল হককে একজন নারীসহ ঘেরাও করা হলে হেফাজতের নেতা-কর্মীরা তাকে ছিনিয়ে নেয়। এ সময় তারা রিসোর্টটিতে ভাঙচুর চালায়। এর একদিন পর রোববার রাতে পুলিশের এই  কর্মকর্তা মামুনুল হককে জিজ্ঞাসাবাদ করেনর। তবে এই বদলি ও প্রত্যাহারের সঙ্গে রিসোর্টের ঘটনার কোনো সম্পর্ক নেই বলে জানিয়েছেন পুলিশ প্রশাসন।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন