Logo
Logo
×

নগর জুড়ে

চারদিনেও অপসারণ হয়নি ড্রেন থেকে তোলা বর্জ্য

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ১২ এপ্রিল ২০২১, ০২:৪৪ এএম

চারদিনেও অপসারণ হয়নি ড্রেন থেকে তোলা বর্জ্য
Swapno

গত ৪ দিন যাবৎ ড্রেন থেকে তোলা কাদা-মাটি মিশ্রীত বর্জ্য পড়ে আছে বঙ্গবন্ধু সড়কের ফুটপাতের পাশে। ফলে এগুলো দ্রুত অপসারন না করায় ভোগান্তী পোহাচ্ছেন বঙ্গবন্ধু সড়কের ফুটপাত দিয়ে চলাচলরত অসংখ্য পথচারী। সরেজমিনে গিয়ে বঙ্গবন্ধু সড়কের চাষাঢ়া থেকে উকিলপাড়া পর্যন্ত এ দৃশ্য চোখে পড়েছে। এদিকে সম্পিতি এসব বর্জ্যের ছবি ও পথচারীদের ভোগান্তীর কথা লিখে, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে পোস্টও দিয়েছেন অনেকে।

অন্যদিকে শুধু বঙ্গবন্ধু সড়কই নয়, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের বিভিন্ন ওয়ার্ডের ড্রেনগুলো থেকে তোলা বর্জও এখনো ঠিকমতো অপসারন হয়নি বলে জানা গেছে। তাই ড্রেনের উপর কিংবা রাস্তার পাশে পরে থাকা এসব বর্জের জন্য স্থানীয় লোকজনকেও চলাফেরা করতে ভোগান্তী পোহাতে হচ্ছে।

গতকাল রোববার নগরীর উকিলপাড়া এলাকায় আব্দুল আজীজ নামে এক ব্যক্তি বলেন, আজকে অনেকদিন ধরেই এখানকার ফুটপাতের উপর ময়লা জমে আছে। এতে আমাদের চলাচলে অনেক সমস্যা তৈরী হচ্ছে। বিশেষ করে বয়ষ্ক এবং শিশুদের বেশি সমস্যা হচ্ছে। কেউ কেউ তো ময়লার মধ্যেই পা দিয়েই ফেলে! তখন তাঁদের সেটা পরিষ্কার করার জন্য বাড়ি যাওয়া ছাড়া আর কোনো উপায় থাকেনা।

দিগুবাবুর বাজারের সামনে এক আলু ব্যবসায়ী বলেন, ৪ থেকে ৫ দিন হয়ে গেছে ড্রেন থেকে ময়লা তোলার পর, এগুলো আর সরানো হয়নি। তাই সকলের যাতায়তে সমস্যা হচ্ছে। আমরা কতৃপক্ষ্যের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, তারা যেনো দ্রুত এই বিষাক্ত ময়লা সড়কের পাশ থেকে তুলে নিয়ে যায়।

এ বিষয়ে জানতে চাইলে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের পরিচ্ছন্ন কর্মকর্তা আলমগীর হিরণ মুঠোফোনে জানান, ‘আমরা নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রতি তিনটি ওয়ার্ডের ড্রেন থেকে তোলা বর্জ্য অপসারনের জন্য একজন ঠিকাদারকে দ্বায়ীত্ব দিয়েছে। তারা এসব বর্জ্য অপসারনের জন্য কাজ করে যাচ্ছে। তবে হয়তো লোকবলের কারনে তাঁদের এই কাজটি করতে একটু সময় লাগছে। তাই এতে সাধারণ মানুষের চলাচলে একটু ভোগান্তীও হচ্ছে। কিন্তু আগামী দুই থেকে তিন দিনের মধ্যেই সকল বর্জ্য অপসারন হয়ে যাবে’।  

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন