Logo
Logo
×

নগর জুড়ে

শহরে গ্যাস বিস্ফোরণে দু’জন দগ্ধ

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ১২ এপ্রিল ২০২১, ০৮:১০ পিএম

শহরে গ্যাস বিস্ফোরণে দু’জন দগ্ধ
Swapno

নারায়ণগঞ্জের আমলাপাড়া এলাকার প্রেসিডেন্ট রোডে একটি ৭তলা ভবনের কক্ষে জমে থাকা গ্যাস বিস্ফোরণে দু’জন দগ্ধ হয়েছেন। ঘরে জমে থাকা গ্যাসে সিগারেটের আগুনের সংস্পর্শে এই দূর্ঘটনা ঘটতে পারে বলে ধারণা করছে ফায়ার সার্ভিস। গতকাল রাত সাড়ে ১১টার দিকে এই দূর্ঘটনা ঘটে।
দগ্ধদের নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের শেখ হাসিনা বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইনিস্টিটিউটে প্রেরণ করেন। রাত ১২টায় দৈনিক যুগের চিন্তাকে এসব তথ্য নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন।  


তিনি বলেন, ঘরটিতে চুলোর লাইনের লিকেজ থেকে গ্যাস জমে ছিলো। দরজা জানালা বন্ধ থাকলে সাধারণত এভাবে গ্যাস জমে থাকে। ওই বাড়ির ঘরটিতে এই সময় কেউ আগুন ধরাতে গেলে অথবা বিড়ি সিগারেট জ্বালানোর সময় এই বিস্ফোরণ ঘটে থাকতে পারে বলে প্রাথমিক ভাবে ধারনা করছি।


তিনি জানান, এমন বিস্ফোরণে ৩০ সেকেন্ডের মধ্যে যেকেউ দগ্ধ হয়ে যায়। আমরা ঘটনাস্থলে গিয়ে এমনটিই দেখতে পেয়েছি। প্রাথমিকভাবে দ্বগ্ধদের ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। আমরা অ্যাম্বুল্যান্সও পাঠিয়েছি যাতে ঢাকায় পাঠানো যায়।
প্রাথমিক ভাবে একজন ওই বাড়ির দারোয়ান ও অপরজন তার বন্ধু গ্যাস মিস্ত্রী বলে জানা গেছে। তবে গতকাল রাতে এই রিপোর্ট লেখা পর্যন্ত তাদের নাম পরিচয় জানা যায়নি।


এদিকে ওই বাড়ির লোকজন জানিয়েছে, বিস্ফোরণ ঘটা কক্ষটিতে কেউ থাকতেন না। সম্ভবত ওই বাড়ির দারোয়ান তার বন্ধুকে নিয়ে সেখানে সিগারেট ধরাতে গিয়েই এই দূর্ঘটনা ঘটতে পারে। 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন