জেলা ম্যাজিস্ট্রেট মোস্তাইন বিল্লাহ’র নির্দেশনায় শীতলক্ষ্যা নদীতে মোবাইল কোর্টের মাধ্যমে অভিযান চালানো হয়েছে। অভিযানে ৫ টি নৌযানকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
গতকাল সোমবার শীতলক্ষ্যা নদীতে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কামরুল হাসান মারুফ ও মাহমুদা মাসুম এর নেতৃত্বে নৌ পুলিশকে সাথে নিয়ে এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। নারায়ণগঞ্জ জেলায় অবস্থিত বিভিন্ন নদীতে চলমান নৌযানগুলোতে নৌ আইন প্রতিপালন নিশ্চিত করে নৌ পথে শৃঙ্খলা ফিরিয়ে আনতে এবং লাইসেন্সহীন অবৈধ নৌযান ধরতে মোবাইল কোর্টের এই অভিযান পরিচালনা করা হয়।


