Logo
Logo
×

নগর জুড়ে

অলিগলিতে লোকসমাগম, মানা হচ্ছেনা স্বাস্থ্যবিধি

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ১৬ এপ্রিল ২০২১, ০৯:২১ পিএম

অলিগলিতে লোকসমাগম, মানা হচ্ছেনা স্বাস্থ্যবিধি
Swapno

করোনা ভাইরাস সংক্রমণ রোধে নারায়ণগঞ্জসহ সারাদেশে চলছে সরকার ঘোষিত ‘সর্বাত্মক লকডাউন’। এই লকডাউনের মধ্যেও অলিগলির সড়কসহ দোকানপাটে মানুষের ভিড় দেখা গেছে চোখে পড়ার মতো। সড়কগুলোতে ফাঁকা অবস্থা বিরাজ করলেও এখানে লকডাউনের লেশমাত্র নেই। গলির ভিতরের দোকানগুলোতে মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি। অনেকেই নিত্যপ্রয়োজনীয় পণ্যের জন্য বের হলেও অধিকাংশকেই দেখা গেছে বিনা প্রয়োজনে ঘুরাঘুরি করতে।

 

শুক্রবার ( ১৬ এপ্রিল ) শহরের বিভিন্ন এলাকা ও মুদির দোকানসহ অন্যান্য দোকানগুলো ঘুরে এমন চিত্র দেখা গেছে। শহরের বিভিন্ন এলাকার অলিগলি ঘুরে দেখা যায়, এ সব জায়গায় মানুষের উচ্ছে পড়া ভিড়। গা ঘেঁষে যাতায়াতসহ দোকানগুলোতে কেনাকাটা করছে সাধারণ মানুষ। এসময় অধিকাংশ মানুষকে এক দোকান থেকে অন্য দোকানে ঘোরাঘুরি করতে দেখা যায়। এখানকার কারো মুখে মাস্ক আছে, আবার কারো মুখে নেই। গাদাগাদি করেই চলাচল করছেন তারা। এধরণের খামখেয়ালিতে কেউ কাউকে সতর্ক করছেন না।

 

মুদি দোকানি আবুল কাশেম বলেন, আজ শুক্রবার। সপ্তাহের এ দিনটিতেই বেঁচাবিক্রি একটু বেশি হয়। যে কারণে মানুষের ভিড়ও একটু বেশি। স্বাস্থ্য বিধি মেনেই সবাইকে চলতে হবে। পণ্য ক্রয় করতে আসা শাহ আলম বলেন, আমরা স্বাস্থ্য বিধি মেনে চলি। কি করবো বাজার-সদাই করে তো খেতে হবে। সরকার লকডাউন দিছে, খাওন তো আর দেয় নাই। আমরা সচেতন আছি। আমাগো কোন করোনা মরোনা হইবো না।

 

বিনা প্রয়োজনে ঘুরাঘুরি করা যুবক মাহমুদুল্লাহ বলেন, লকডাউনের কারণে বাসায় থাকতে থাকতে অস্থির হয়ে গেছি, কি করবো কাজকাম নেই তাই আর ভালো লাগে না। মহল্লায় কোন সমস্যা নাই। তাই ঘুরাঘুরি করছি।

 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন