Logo
Logo
×

নগর জুড়ে

৩০০ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেন ডিসি

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ১৯ এপ্রিল ২০২১, ১১:২৪ পিএম

৩০০ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেন ডিসি
Swapno

মহামারী করোনা ভাইরাস মোকাবেলায় নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের নিজস্ব তহবিল থেকে দুস্থ অসহায়, কর্মহীন হয়ে পড়া খেটে খাওয়া দিনমজুর ও রিকশা চালকসহ ৩০০ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে।

গতকাল সোমবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ ত্রাণ বিতরণ করেন জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ। ত্রাণের প্রতিটি প্যাকেটে ছিলো ১০ কেজি চাল, ৩ কেজি আলু, ১ লিটার তেল, ১ কেজি ডাল, ১ কেজি পেয়াজ ও ১ কেজি লবণ।

এ সময় জেলা প্রশাসক জনাব মোস্তাইন বিল্লাহ জানান, নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের নিজস্ব তহবিল থেকে এখন ৩০০ পরিবারের মাঝে এই ত্রাণ বিতরণ করা হয়েছে। তবে প্রয়োজনে এর পরিধি আরো বৃদ্ধি করা হবে। তিনি নারায়ণগঞ্জের সামর্থবানদের অসহায় মানুষদের পাশে দাড়ানোর জন্য উদাত্ত আহ্বান জানান।

এসময় উপস্থিত ছিলেন উপপরিচালক স্থানীয় সরকার জনাব মো: মনিরুজ্জামান বকাউল, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জনাব মোহাম্মদ সেলিম রেজা, অতিরিক্ত জেলা প্রশাসক (সাবির্ক) জনাব মো. শামিম বেপারী, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জনাব মো. তোফাজ্জল হোসেন এবং বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জনাব রহিমা আক্তারসহ জেলা প্রশাসনের কর্মকর্তাগণ।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন