আল্লামা সৈয়দ জাহের শাহ্ মোজাদ্দেদী আর নেই
যুগের চিন্তা অনলাইন
প্রকাশ: ২১ এপ্রিল ২০২১, ০৯:০৯ পিএম
চাঁদপুরের ইমামে রাব্বানী দরবার শরিফের ছােট হুজুর কেবলা ( চতুর্থ সাহেবজাদা ) ও ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের ভাইস চেয়ারম্যান আল্লামা সৈয়দ জাহের শাহ মােজাদ্দেদী ইন্তেকাল করেছেন ।
বুধবার ( ২১ এপ্রিল ) সকাল সাড়ে আটটায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন) । সৈয়দ জাহের শাহ মােজাদ্দেদীর নামাজে জানাজা বুধবার বাদ আসর নারায়ণগঞ্জে বায়তুল ইজ্জত জামে মসজিদে অনুষ্ঠিত হবে ।
আগামীকাল বৃহস্পতিবার সকাল ৯ টায় চাঁদপুরের ইমামে রাব্বানী দরবার শরিয়ে দ্বিতীয় জানাজার নামাজ অনুষ্ঠিত হবে


