পশ্চিম তল্লায় ফ্ল্যাটে জমে থাকা গ্যাস বিস্ফোরণে দ্বগ্ধ ১১
প্রকাশ: ২৩ এপ্রিল ২০২১, ১২:২৩ পিএম
ফতুল্লার পশ্চিমতল্লা এলাকায় একটি ফ্ল্যাটে জমে থাকা গ্যাস বিস্ফোরণে ৬ জন নারী ও এক শিশুসহ দুই পরিবারের ১১ জন দগ্ধ হয়েছেন।
বৃহস্পতিবার ২৩ এপ্রিল ভাের ছয়টার দিকে পশ্চিম তল্লা এলাকার মডেল গার্মেন্টসের দক্ষিণ পাশে মফিজুল ইসলামের তিন তলা বাড়ির ৩য় তলার ভাড়াটের ফ্ল্যাট বাসায় এই গ্যাস বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণে ঘরের দুইটি দেয়াল ধসে পড়েছে।
দগ্ধদের মধ্যে ৫ জনকে চিকিৎসার জন্য ঢাকা শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে যাওয়া হয়েছে। বাকি ৬ জনকে সদর জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।
দগ্ধরা হলেন- হাবিবুর রহমান (৫৬), তার স্ত্রী আলেয়া বেগম (৪২), তাদের ছেলে লিমন (২০), মেয়ে সাথী (২৫), মিম আক্তার (২২), তার দুই মাসের শিশুপুত্র ফাহাদ, নিরাহার (৫৫), তার স্ত্রী শান্তা বেগম (৪০), তাদের ছেলে সামিউল (২৬), তার স্ত্রী মনােয়ারা আক্তার (১৬)।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের উপ সহকারী পরিচালক আবদুল্লাহ আল আরেফিন জানান, রাতে গ্যাসের চুলার বার্ণার বন্ধ না করায়
চুলা থেকে গ্যাস বের হয়ে রান্নাঘরসহ অন্যান্য ঘরে। ছড়িয়ে জমাট বেঁধে থাকে। ভােরে রান্নার জন্য চুলায় আগুন জ্বালালে গ্যাসের পাইপ লাইনের বিস্ফোরণ ঘটে। এসময় তিন মাস বয়সের একটি শিশুসহ ছয়জন নারী ও চারজন পুরুষ আগুনে দগ্ধ হন। তাদের মধ্যে শিশুটিসহ পাঁচজনকে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেলে পাঠানাে হয় এবং ছয়জনকে সদরের জেনারেল হাসপাতালে নিয়ে চিকিৎসা দেয়া হয়।


