মধ্যরাতে ছিন্নমূল মানুষের পাশে জেলা পুলিশ
যুগের চিন্তা অনলাইন
প্রকাশ: ২৪ এপ্রিল ২০২১, ১০:০৮ পিএম
করোনা সংক্রমনের দ্বিতীয় ধাপে অসহায়, দুস্থঃ ও ছিন্নমূল মানুষের মাঝে সেহরি খাবার বিতরণ করেন নারায়ণগঞ্জ জেলা পুলিশ। শুক্রবার (২৪ এপ্রিল) মধ্যরাতে নগরীর বিভিন্ন এলাকায় জেলা পুলিশ সুপার জায়েদুল আলমের নির্দেশে রাস্তায় অসহায় দুস্থঃ ও ছিন্নমূল ভাসমান মানুষের মাঝে এ খাবার বিতরণ করা হয়।
এ বিষয়ে জেলা পুলিশ সুপার জায়েদুল আলম বলেন, অসহায়, দুস্থঃ ও ছিন্নমূল মানুষ যারা রাস্তায় ভাসমান অবস্থায় থাকে তাদের সাথে রোজাটা ভাগাভাগী করার জন্যই আমাদের এ কার্যক্রম। রমজান মাসব্যাপী শহরে আমাদের এ কার্যক্রম অব্যাহত থাকবে। টহলের পাশাপাশি যে এলাকাগুলোতে রাতে মানুষ সেহরি খেতে পাচ্ছে না আমরা তাদের মাঝে এ খাবার বিতরণ করছি।
নারায়ণগঞ্জ ট্রাফিকের টিআই অ্যাডমিন কামরুল ইসলাম বেগ বলেন, 'করোনা মহামারিতে জেলা পুলিশের উদ্যোগে অনেক অসহায় ও ছিন্নমূল মানুষের মাঝে আমরা এ খাবার তুলে দেওয়ার উদ্যোগ নিয়েছি। করোনা মোকাবেলায় আমরা জেলা পুলিশ কর্মকতারা ঐক্যবদ্ধভাবে কাজ করে যাচ্ছি।' রমজান মাসব্যাপী আমাদের এ কার্যক্রম অব্যাহত থাকবে। আমি সমাজের বিত্তবান মানুষকে এসকল ছিন্নমূল মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানাচ্ছি।
এসময় উপস্থিত ছিলেন, ট্রফিক পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি ট্রাফিক) সালেহ উদ্দিন মিয়া, নারায়ণগঞ্জ সদর থানার (ওসি তদন্ত) মোস্তাফিজুর রহমান, চাষাড়া ফাঁড়ির পরিদর্শক মাসুদ রানা ও সার্জেন্ট শফিকুল ইসলাম প্রমুখ।


