Logo
Logo
×

নগর জুড়ে

বাজার মনিটরিংয়ে ডিসি মোস্তাইন বিল্লাহ

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ২৫ এপ্রিল ২০২১, ০৪:৫৩ পিএম

বাজার মনিটরিংয়ে ডিসি মোস্তাইন বিল্লাহ
Swapno

রমজান উপলক্ষে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য স্বাভাবিক রাখতে বাজার মনিটরিং কার্যক্রম জোরদার করেছে নারায়ণগঞ্জ জেলা প্রশাসন। শনিবার (২৪ এপ্রিল) দুপুরে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোস্তাইন বিল্লাহর নেতৃত্বে নগরীর দ্বিগুবাজার মনিটরিং করা হয়।

 

এ সময় জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ বাজার ঘুরে পণ্যমূল্য স্থিতিশীল কিনা তা দেখার জন্যে বাজারের সবজির দোকান এবং মাছ-মাংসের দোকানগুলো ঘুরে দেখেন কিন্তু এ সময় কাউকে জরিমানা করা হয়নি। কয়েকটি দোকানে মূল্য তালিকা না থাকায় তাদেরকে জরিমানা না করে সর্তক করে মূল্য তালিকা টানানোর নির্দেশ দেন জেলা প্রশাসক।

 

মনিটরিং শেষে জেলা প্রশসাক মোস্তাইন বিল্লাহ জানান, রমজান উপলক্ষ্যে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে আমাদের আজকের বাজার মনিটরিং। কিছু দোকানদার মূল্য তালিকা না ঝুলিয়ে বেচাকেনা করছিলো। আমরা তাদেরকে সর্তক করেছি এবং দ্রুত মূল্য তালিকা টানানোর নির্দেশ দিয়েছে। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে আমাদের এ অভিযান চলমান থাকবে। বাজারের রাস্তায় যেসব দোকান ছিলো সেসম্পর্কে আমি জানতাম না। আমি তো নতুন এটার ইজারাদার কারা তা জানি না এ সম্পর্কে জেনে মিটিং করে আমরা ব্যবস্থা নেবো।

বাজার মনিটরিংয়ে এ সময় তার সাথে আরো উপস্থিত ছিলেন, নির্বাহী ম্যাজিস্ট্রেট শান্তা রহমান, নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল মতিন খান প্রমুখ।

 

 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন