Logo
Logo
×

নগর জুড়ে

তৃতীয় দফায় জেলা প্রশাসনের খাদ্য সামগ্রী বিতরণ

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ২৫ এপ্রিল ২০২১, ০৯:২৯ পিএম

তৃতীয় দফায় জেলা প্রশাসনের খাদ্য সামগ্রী বিতরণ
Swapno

করোনা মহামারী পরিস্থিতিতে কর্মহীন হয়ে পড়া দিনমজুর, অসহায়, দুস্থ, বিধবা ও স্বামী পরিত্যক্তা ৩০০ টি পরিবারের মাঝে তৃতীয় দফায় খাদ্য সামগ্রী বিতরণ করেছে জেলা প্রশাসন নারায়ণগঞ্জ।

 

রোববার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে স্বাস্থ্যবিধি মেনে এই খাদ্য সামগ্রী বিতরণ করেন জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ। এ সময় তিনি বলেন, আমরা অসহায় মানুষদের পাশে দাঁড়ানোর পাশাপাশি সমাজের বিত্তবানদেরকেও এগিয়ে আসার আহবান জানাই। এ সময় তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য সবার কাছে দোয়া চান।

 

এ সময় আর উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সেলিম রেজা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ শামীম বেপারী, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রহিমা খাতুনসহ জেলা প্রশাসনের কর্মকর্তাগণ।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন