Logo
Logo
×

নগর জুড়ে

স্বল্পপরিসরে নাসিম ওসমানের মৃত্যু বার্ষিকী উপলক্ষে নানা উদ্যোগ

Icon

প্রেস বিজ্ঞপ্তি

প্রকাশ: ২৮ এপ্রিল ২০২১, ০৭:৩৫ পিএম

স্বল্পপরিসরে নাসিম ওসমানের মৃত্যু বার্ষিকী উপলক্ষে নানা উদ্যোগ
Swapno

আগামী ৩০ এপ্রিল ২০২১ইং নারায়ণগঞ্জ-৫ আসনের ৪ বারের নির্বাচিত সংসদ সদস্য, জাতীয় পার্টির সাবেক প্রেসিডিয়াম সদস্য ও গণমানুষের নেতা বীর মুক্তিযোদ্ধা প্রয়াত নাসিম ওসমানের ৭ম মৃত্যুবার্ষিকী। করোনা মহামারী পরিস্থিতির কারণে প্রয়াত নাসিম ওসমানের মৃত্যু বার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

 

৩০ এপ্রিল শুক্রবার সকাল ১১.০০ টায় নগরীর চাষাঢ়া হীরা মহলে স্বল্প  পরিসরে এ দোয়ার আয়োজন করা হয়েছে। পাশাপাশি এসময় কিছু সংখ্যক অস্বচ্ছল মানুষকে আর্থিক সহযোগীতা প্রদান করা হবে।

 

এছাড়াও বিকেল ৩টায় বন্দরের নাসিম ওসমান মডেল হাইস্কুলে স্থানীয় জনপ্রতিনিধি কর্তৃক মনোনীত তালিকভূক্ত কিছু অস্বচ্ছল মানুষকেও আর্থিক সহযোগীতা প্রদান ও দোয়া অনুষ্ঠিত হবে।

 

ইতিমধ্যে প্রয়াত নাসিম ওসমানের মৃত্যু বার্ষিকীর অনুষ্ঠানকে কেন্দ্র করে কেউ কেউ বিভিন্ন জনের কাছ থেকে সহযোগীতার নামে অর্থ আদায় করছেন। যা পুরোপুরি বেআইনী। এমন কাজ থেকে সবাইকে বিরত থাকার অনুরোধও জানান তিনি।

 

করোনা মহামারি পরিস্থিতিতে জাতীয় পার্টি নারায়ণগঞ্জ জেলা ও মহানগরের ব্যানারে আপাতত কোন অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে না। পরিস্থিতি স্বাভাবিক পর্যায় গেলে আমরা এ অনুষ্ঠান করবো। এটা আমাদের পারিবারিক সিদ্ধান্ত।

 

এছাড়া কেউ যদি ব্যক্তিগত ভাবে মৃত্যু বার্ষিকী উপলক্ষে কোন দোয়া মাহফিল করেন সে জন্য আমরা পারিবারিক ভাবে আপনাদের কাছে কৃতজ্ঞ থাকবো। তবে অবশ্যই তাকে বর্তমান করোনা পরিস্থিতি মাথায় রেখে সরকারী ঘোষিত বিধি নিষেধ শতভাগ মেনে অনুষ্ঠানের আয়োজন করতে হবে বলে জানান সাংসদ একেএম সেলিম ওসমান।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন