Logo
Logo
×

নগর জুড়ে

নাসিম ওসমানের মৃত্যুবার্ষিকীতে আজমেরী ওসমানের পক্ষে দোয়া

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ৩০ এপ্রিল ২০২১, ১০:৫৬ পিএম

নাসিম ওসমানের মৃত্যুবার্ষিকীতে আজমেরী ওসমানের পক্ষে দোয়া
Swapno

নারায়ণগঞ্জ -৫ আসনের প্রয়াত সাংসদ  জাতীয় পার্টির সাবেক প্রেসিডিয়াম সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নাসিম ওসমানের ৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 


শুক্রবার ( ৩০ এপ্রিল ) বাদ আছর শহরের কলেজ রোড মসজিদে প্রয়াত সাংসদ নাসিম ওসমানের পুত্র একেএম আজমেরী ওসমানের পক্ষ থেকে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এ সময়ে নাসিম ওসমানের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে দোয়া পরিচালনা করা হয়। 

 

এসময়ে দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, নাসিম ওসমান স্মৃতি দুঃস্থ ও জনকল্যাণ ফাউন্ডেশনের সভাপতি তরিকুল হাসান রিমন, সদস্য মো. নাসির ,যুবলীগ নেতা আমির হোসেন,  জেলা ছাত্র সমাজের সভাপতি শাহাদাৎ হোসেন রূপু, মহানগর সভাপতি শাহ্ আলম সবুজসহ জাতীয় পার্টি ও বিভিন্ন সংগঠন নেতৃবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন