Logo
Logo
×

নগর জুড়ে

বিদ্যানিকেতন হাইস্কুলের অর্থায়নে ৫ শতাধিক শিক্ষার্থীকে ঈদ উপহার

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ০৮ মে ২০২১, ০৪:৪২ পিএম

বিদ্যানিকেতন হাইস্কুলের অর্থায়নে ৫ শতাধিক শিক্ষার্থীকে ঈদ উপহার
Swapno

নারায়ণগঞ্জ শহরের ভূঁইয়ারবাগ এলাকায় বিদ্যানিকেতন হাই স্কুলে পাঁচ শতাধিক শিক্ষার্থী,শিক্ষক ও অভিভাবকের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেছে বিদ্যানিকেতন ট্রাষ্ট। শনিবার দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে স্বাস্থ্যবিধি ও শারীরিক দূরত্ব মেনে ঈদ উপহার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রতিষ্ঠানটির নিজস্ব অর্থায়নে সাড়ে তিন লক্ষাধিক টাকার  ঈদ উপহার সামগ্রী শিক্ষার্থীদের হাতে তুলে দেন জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ।

 

 শিক্ষার্থীদের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ শেষে জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ বলেন, বর্তমান করোনাকালীন পরিস্থিতি মোকাবেলা সহ সমাজের অসহায় মানুষদের সহায়তা করার জন্য বিত্তবানদের এগিয়ে আসার আহবান জানান।তিনি বলেন,আমরা এখন করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলা করছি।  করোনার সম্ভাব্য তৃতীয় ঢেউ আমাদের মোকাবেলা করতে হবে। এজন্য তিনি সর্বস্তরের মানুষকে মাস্ক ব্যবহারসহ স্বাস্থ্যবিধি মেনে নিরাপদে যার যার ঘরে অবস্থান করার তাগিদ দেন।

 

জেলা প্রশাসক শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, আমরা একটি দুঃসময় অতিক্রম করছি। এ দুঃসময়ে আমাদের প্রত্যেক কে বেচে থাকতে হবে। তিনি শিক্ষার্থীদের স্বাস্থ্য বিধি মেনে চলার আহবান জানান।

 

 এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফা জহুরা, স্কুলের ট্রাষ্টি বোর্ডের চেয়ারম্যান কাশেম হুমায়ুন ও জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবদুস সালাম,এডভোকেট নবী হোসেন,মোয়াজ্জেম হোসেন সোহেল,মাহাবুব হোসেন ,তুষার এবং প্রধান শিক্ষক উত্তম কুমার সাহা সহ শিক্ষকবৃন্দ। 

 

স্কুল কর্তৃপক্ষ জানিয়েছে, ঈদুল ফিতরের আগে তিন পর্যায়ে অন্যান্য শিক্ষার্থী ও শিক্ষকদের মধ্যে এই ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হবে। প্রত্যেক শিক্ষার্থীকে পোলাওর চাল, সেমাই, দুধ, চিনি, তেল ও ঘিসহ বিভিন্ন খাদ্য সামগ্রীর একটি করে প্যাকেট ঈদ উপহার হিসেবে দেয়া হয়। 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন