Logo
Logo
×

নগর জুড়ে

কুরিয়ার সার্ভিসে এনেছিলো সাড়ে ছয় হাজার ইয়াবা

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ০৮ মে ২০২১, ১০:৩৪ পিএম

কুরিয়ার সার্ভিসে এনেছিলো সাড়ে ছয় হাজার ইয়াবা
Swapno

কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ইয়াবা পাচার কালে মবিনা আক্তার ওরফে মনি নামে এক নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাব-১১। গোপন সংবাদের ভিত্তিতে গতকাল দুপুর আড়াইটায় শহরের ডনচেম্বার এলাকায় এসএ পরিবহনের কুরিয়ার সার্ভিসের সামনে থেকে ৬ হাজার ৩৯৫ পিস ইয়াবাসহ ওই নারীকে গ্রেফতার করে র‌্যাব।

 

এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে র‌্যাব-১১’র সিনিয় সহকারী পরিচালক প্রণব কুমার দৈনিক যুগের চিন্তাকে এই তথ্য জানান। প্রেস বিজ্ঞপ্তিতে তিনি উল্লেখ করেন, মাদক ব্যবসায়ী মবিনা আক্তার ওরফে মনির স্থায়ী ঠিকানা মুন্সিগঞ্জ জেলার টংগীবাড়ী থানা শিলিমপুর এলাকায়। আর্থিকভাবে লাভবান হওয়ার জন্য দীর্ঘদিন ধরে নানা পন্থায় সে মাদক ব্যবসা করছে। বিভিন্ন দ্রব্যের ভিতরে লুকায়িতভাবে এসএ পরিবহন কুরিয়ার সার্ভিস এর মাধ্যেমে অবৈধভাবে নিষিদ্ধ মাদকদ্রব্য ইয়াবা কক্সবাজার থেকে আনয়ন করে নারায়ণগঞ্জ, নরসিংদী ও ঢাকাসহ আশপাশের জেলায় সরবরাহ করে বেড়াচ্ছিল।

 

গতকাল দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১ এর একটি আভিযানিক দল এসএ পরিবহন কাউন্টারের সামনে বিশেষ অভিযান পরিচালনা করে  ৬ হাজার ৩৯৫ পিস ইয়াবাসহ ওই নারীকে হাতে নাতে গ্রেফতার করে র‌্যাব-১১। তার বিরুদ্ধে মামলা পক্রিয়াধীন বলে র‌্যাবের পক্ষ থেকে জানানো হয়।   

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন