নারায়ণগঞ্জ শহরের অন্যতম ব্যস্ত এলাকা দিগু বাবুর বাজারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার (১০ মে) বেলা ৩টার সময় মীর জুমলা সড়কের পুরাতন মুরগী পট্টি এলাকায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডের কারন ও ক্ষয়ক্ষতির পরিমান জানা যায়নি। ঘটনাস্থলে আগুন নিভাতে কাজ করছে ফায়ার সাভির্সের সদস্যরা।