Logo
Logo
×

নগর জুড়ে

দ্বিগুবাবুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ১০ মে ২০২১, ০৭:৪০ পিএম

দ্বিগুবাবুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড
Swapno

শহরের দ্বিগুবাবুর বাজারে হঠাৎ অগ্নিকাণ্ড ঘটনা ঘটেছে। এসময়ে অন্তত ৩৬টি দোকানের ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানাগেছে। তবে এ ঘটনায় এখনো কোন হতাহতের খবর পাওয়া যায়নি। ফায়ার সার্ভিস কতৃপক্ষের ধারণা একটি দোকানে ওয়েল্ডিং করার সময় স্ফুলিঙ্গ থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে।

 

সোমবার ( ১০ মে)  দুপুরে শহরের মীরজুমলা সড়কের সিটি কর্পোরেশনের ৭ নম্বর মার্কেটের (পুরাতন মুরগি পট্টি) পলিথিনের দোকানে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে বিকেল ৪টায় আগুন নিয়ন্ত্রনে আনে।

 

প্রত্যক্ষদর্শীরা জানান, ঈদের বেচাকেনায় ব্যস্ত সবাই। এর মধ্যে হঠাৎ করে পলিথিনের দোকানের ভিতর থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। মুহূর্তে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। আমরা পানি দিলেও তাতে কোনো কাজ হয়নি। পরে ফায়ার সার্ভিসকে ফোন করি ।

 

নারায়ণগঞ্জ জেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন বলেন, আমরা দুপুর পৌনে তিনটার দিকে  দিগুবাবু বাজারে আগুন লেগেছে বলে খবর পাই। পরে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এতে হতাহতের খবর পাওয়া যায়নি।

 

স্থানীয়দের বরাত দিয়ে আগুনের সূত্রপাত সম্পর্কে তিনি বলেন, এই মার্কেটে সারিবদ্ধভাবে ৩৬টি দোকান রয়েছে। একটি আরেকটির সঙ্গে লেগে আছে। দক্ষিণ দিকে একটি সেলুনের দোকানে ওয়েল্ডিংয়ের কাজ করছিল। ধারণা করা যাচ্ছে ওইসময় ওয়েল্ডিংয়ের স্ফুলিঙ্গ এসে পলিথিনের দোকানে পরে। এতে করে পলিথিনে দ্রুত আগুন ছড়িয়ে পরে। এতে অন্তত ১০টি দোকান পুড়ে গেছে। তদন্ত সাপেক্ষে আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ পরে জানানো হবে।

 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন