Logo
Logo
×

নগর জুড়ে

র‌্যাব দুঃসময়ে মানুষের পাশে দাঁড়াতে চায় : সিও লেঃ কর্নেল সাইফুল

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ১১ মে ২০২১, ০৭:২৬ পিএম

র‌্যাব দুঃসময়ে মানুষের পাশে দাঁড়াতে চায় : সিও লেঃ কর্নেল সাইফুল
Swapno

র‌্যাব-১১ কমান্ডিং অফিসার লেঃ কর্নেল খন্দকার সাইফুল আলম বলেছেন, র‌্যাব শুধুমাত্র আইন রক্ষার জন্যই কাজ করে না। র‌্যাব সমাজের নানান দুঃসময়ে মানুষের পাশে দাঁড়াতে চায়। 

 

মঙ্গলবার (১১ মার্চ) দুপুরে নারায়নগঞ্জ হাই স্কুল এন্ড কলেজ মাঠে র‌্যাব-১১ এর আয়োজনে অসহায় এবং দুঃস্থ্য মানুষের মধ্যে ঈদ সামগ্রী বিতরন অনুষ্ঠানে তিনি একথা বলেন। 


তিনি বলেন, বর্তমানে করোনার সময় র‌্যাব-১১ অসহায় গরীব  মানুষের পাশে থাকার জন্যই কিছু ঈদ সামগ্রী বিতরন করছে। এটি আমাদের সমাজের জন্য বৃহৎ কিছু নয়। আমরা আমাদের সাধ্য অনুযায়ী চেষ্টা করছি ঈদের দিন  যাতে সবাই একসাথে পরিবার পরিজন নিয়ে ঈদ পালন করতে পারি। করোনার সময় আমরা যাতে সকলে স্বাস্থ্য বিধি মেনে চলতে পারি সেজন্য সকলকে সচেতন থাকতে হবে। র‌্যাব সব সময় আপনাদের পাশে থাকবে। 


এসময় অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, র‌্যাব -১১এর উপ অধিনায়ক মেজর হাসান, অতিরিক্ত পুলিশ সুপার জসীমউদ্দিন এবং কালিবাজার র‌্যাব -১১ এর ইনচার্জ অতিরিক্ত পুলিশ সুপার সম্রাট তালুকদার,নারায়নগঞ্জ জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবদুস সালাম,সাধারন সম্পাদক আমির হুসাইন স্মীথ এবং নারায়নগঞ্জ হাই স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কামরুল ইসলাম।

অনুষ্ঠানে প্রায় তিন শতাধিক মানুষের মধ্যে খাদ্য সামগ্রী বিতরন করা হয়।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন