Logo
Logo
×

নগর জুড়ে

ঘরেই পরিবারের সাথে ঈদ করুন : পুলিশ সুপার

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ১১ মে ২০২১, ০৯:৫১ পিএম

ঘরেই পরিবারের সাথে ঈদ করুন : পুলিশ সুপার
Swapno

বাংলাদেশ পুলিশ সার্ভিস এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার (এসপি) জায়েদুল আলম বলেছেন, নারায়ণগঞ্জবাসীর কাছে আমার অনুরোধ! আপনারা ঘরেই পরিবার পরিজন নিয়ে ঈদ উদযাপন করেন।

 

তিনি বলেন, দুর্যোগে দিশেহারা না হয়ে ধৈর্য্য ধরতে হবে। করোনা মুক্ত হলে আমরা আবারো উৎসবের মধ্য দিয়ে ঈদ উদযাপন করবো। এবার আমরা যেন প্রয়োজন ছাড়া কেউ ঘর থেকে বের না হই। মঙ্গলবার পুলিশ সুপার জেলাবাসির উদ্দেশ্যে এ বার্তা দেন।

 

তিনি আরো বলেন, এবার সকল বিনোদন কেন্দ্রগুলো বন্ধ থাকবে, যতদিন সরকারি নির্দেশনা থাকে। এ সময়ের মধ্যে কেউ পার্ক খুলতে চাইলে কঠোর ব্যবস্থা নেয়া হবে। আর ঈদে দেখা যায় অনেকেই ওয়াকওয়েতে পরিবার নিয়ে ভিড় করেন যা গতবারও আমরা দেখেছি। এরকমটি করা যাবে না। মনে রাখতে হবে আক্রান্ত হলে আপনি ও আপনার পরিবার ভুক্তভোগী হবেন। নিজের পরিবারের নিরাপদের জন্য ঘরেই থাকুন।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন