Logo
Logo
×

নগর জুড়ে

১৩নং ওয়ার্ড আওয়ামী লীগের ঈদ সামগ্রী বিতরণ

Icon

স্টাফ রিপোর্টার

প্রকাশ: ১২ মে ২০২১, ০৪:৩৫ পিএম

১৩নং ওয়ার্ড আওয়ামী লীগের ঈদ সামগ্রী বিতরণ
Swapno

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে করোনা মহামারীতে দুঃস্থ ও কর্মহীন হয়ে পড়া এলাকার ৪০০ মানুষের মাঝে নারায়ণগঞ্জ মহানগর ১৩নং ওয়ার্ড আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।

 

বুধবার (১২ মে) সকাল ১১টায় শহরের মাসদাইর আওয়ামী লীগের কার্যালয়ের সামনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসময়ে করোনা মহামারী থেকে দেশবাসীর মুক্তি কামনা করে মোনাজাত পরিচালনা করা হয়।

 

১৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও ঈদ সামগ্রী বিতরণ কমিটির সভাপতি মো. জহিরুল আহসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সহসভাপতি মো. রবিউল হোসেন, বিশেষ অতিথি মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জুয়েল হোসেন, আওয়ামী লীগ নেতা হাজী মহিউদ্দিন আহম্মেদ, শাহজাহান আহম্মেদ প্রধান, জেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের সহসভাপতি আব্দুস সালাম খন্দকার সেলিম। 

 

যুবলীগ নেতা ইউনুস আলী ও স্বেচ্ছাসেবক লীগ নেতা মো. বিপ্লবের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, মো. ওয়াজ উদ্দিন, তোতা মিয়া, মোক্তার, তারেক, মো. ইলিয়াস, মাসুদ, সালাউদ্দিন, তাইজুদ্দিন জামাই, সেলিম, আনোয়ার, নুর ইসলাম বেপারী, শুভ খন্দকার, শাওন খন্দকার, রাব্বী, জনি, তাইজুল, সাঈদ, উৎসব, ছাহিল প্রমুখ। 

 

সার্বিক তত্ত্বাবধানে মো. নয়ন, মো. সুলতান, মো. টিটু, মো. রাব্বী, মো. অমিও, ফাহিম, শাকিল।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন