Logo
Logo
×

নগর জুড়ে

রোজিনার উপর হামলাকারিকে গ্রেফতার করুন : নাঃগঞ্জ প্রেসক্লাব

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ১৯ মে ২০২১, ০৮:৩৯ পিএম

রোজিনার উপর হামলাকারিকে গ্রেফতার করুন : নাঃগঞ্জ প্রেসক্লাব
Swapno

প্রথম আলোর সিনিয়র রিপোর্টার রোজিনা ইসলামকে স্বাস্থ্য মন্ত্রনালয়ে নির্যাতন ও পরে হয়ারানীমূলক মামলায় ফাঁসানোর প্রতিবাদে মানববন্ধন করেছে নারায়ণগঞ্জ প্রেসক্লাব। বুধবার সকালে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। 

 

প্রেসক্লাব সভাপতি খন্দকার শাহ আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি এডভোকেট মাহবুবুর রহমান মাসুম, হাবিবুর রহমান বাদল, আরিফ আলম দীপু, সাধারন সম্পাদক শরীফ উদ্দিন সবুজ, সাবেক সাধারন সম্পাদক নাফিজ আশরাফ, আবু সাউদ মাসুদ, মোস্তফা করিম, বাংলাদেশ ফটো জার্নালিষ্ট এসোসিয়েশনের সাবেক সভাপতি শফিউদ্দিন বিটু, নারায়ণগঞ্জ ফটো জার্নালিষ্ট এসোসিয়েশনের সাধারন সম্পাদক মনিরুল আলম সবুজ, নারায়ণগঞ্জ প্রেসক্লাবের কার্যকরী সদস্য আহসান সাদিক শাওন, মাহফুজুর রহমান, ঢাকা সাব এডিটরস কাউন্সিলর এর কার্য্যকরী সদস্য মনির হোসেন প্রমুখ। 


মানববন্ধনে বক্তারা বলেন, সাড়াদেশে শিক্ষাখাতে ব্যাপক দুর্নীতি চলছে। স্বাস্থ্য মন্ত্রনালয়ের এ দুর্নীতির চিত্র প্রকাশ করে দেয়ায় অতিরিক্ত সচিব জেবুন্নেসার নেতৃত্বে তার উপর মন্ত্রনালয়ের ভেতরে হামলা চালিয়ে তাকে আহত করা হয়। পরে তাকে যে আইনের মামলায় ফাঁসানো হয় অফিসিয়াল সিক্রেসি এক্ট নামের সে আইন বাতিলের জন্য সাংবাদিকরা দীর্ঘদিন ধরে আন্দোলন করে যাচ্ছে। সাংবাদিক নেতৃবৃন্দ রোজিনা ইসলামের মুক্তি, তার উপর হামলাকারিদের গ্রেফতার ও বিচার এবং অফিসিয়াল সিক্রেসি এক্ট বাতিলের দাবী জানান।     
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন