Logo
Logo
×

নগর জুড়ে

নারায়ণগঞ্জে মৎসজীবী লীগের ১৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উৎযাপন

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ২৩ মে ২০২১, ০৭:২৭ পিএম

নারায়ণগঞ্জে মৎসজীবী লীগের ১৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উৎযাপন
Swapno

নারায়ণগঞ্জ জেলা আওয়ামী মৎসজীবী লীগ ও মহানগর আওয়ামী মৎসজীবী লীগের যৌথ উদ্যেগে বাংলাদেশ আওয়ামী মৎসজীবী লীগের ১৮ মত প্রতিষ্ঠা বার্ষিকী উৎযাপন করা হয়েছে। শনিবার দুপুরে জেলা আওয়ামীলীগের কার্যালয়ে কেক কেটে এই প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়।    

 

মৎসজীবী লীগের জেলা সভাপতি মো. জানে আলম সেলিম এর নেতৃত্বে অনুষ্ঠানে সভাপত্বিত করেন জেলা মৎসজীবী লীগের সহসভাপতি আলহাজ্ব মো. নাছির উদ্দিন। এসময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা আওয়ামী মৎসজীবী লীগের সাধারন সম্পাদক এস এফ এস মনিরুল ইসলাম সিদ্দিক, মহানগর সহ- সভাপতি মো. জাকির হোসেন, মহানগর সাধারণ সম্পাদক মো. আনোয়ার হোসেন। 

 

নাছির উদ্দিন বলেন, দীর্ঘদিন লড়াই করে সংগ্রামের পর আমাদের সংগঠন নিবন্ধিত হয়েছে আজ আমাদের সংগঠনের ১৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সকলের প্রতি আকুল আবেদন আমরা ঐক্য বদ্ধ হয়ে এক সাথে কাধে কাধ মিলিয়ে এ সংগঠনকে আরও শক্তিশালী ও সুসংগঠিত করবো।

 

মহানগর মৎসজীবী লীগের সভাপতি মো. জনি খানের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, জেলা মৎসজীবী লীগের সাংগঠনিক সম্পাদক মো. বদিউজ্জামাল, দপ্তর সম্পাদক এস.এম মুখোমুখি মিলকি, সমাজ কল্যাণ সম্পাদক নুর মোহাম্মদ, মহানগর প্রচার সম্পাদক মো. রাসেল হায়দার, দপ্তর সম্পাদক উৎপল সুত্র ধর প্রমুখ। 


 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন