Logo
Logo
×

নগর জুড়ে

রাস্তায় অবৈধ গাড়ীর পার্কিং ও ফুটপাতে হকার

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ২৩ মে ২০২১, ০৮:৩১ পিএম

রাস্তায় অবৈধ গাড়ীর পার্কিং ও ফুটপাতে হকার
Swapno

নারায়ণগঞ্জ শহরের সবচেয়ে ব্যস্ততম সড়ক বঙ্গবন্ধু রোড। কারণ শহরের বিভিন্ন ব্যবসায়ীক এলাকা, অফিস-আদালত, মার্কেট কিংবা চিকিৎসা কেন্দ্রে যাওয়ার ক্ষেত্রে এই সড়কটি সবচেয়ে বেশি ব্যবহার করে সাধারণ মানুষ। তবে বঙ্গবন্ধু সড়কের দু’পাশে অবৈধ গাড়ি পার্কিং’র  ফলে একদিকে যেমন শহরময় তৈরী হচ্ছে তীব্র যানজট।

 

অন্যদিকে ঈদুল ফিতরের ছুটি শেষ হতে না হতেই ফুটপাতে নানান পণ্য নিয়ে বসে পরা হকাদের জন্য চলাচলের সময় ভোগান্তিতে পড়ছে পথচারীরা। তবে প্রায় সময় এর জন্যে প্রশাসনের পক্ষ্য থেকে গাড়ির চালকদের জরিমানা ও ফুটপাত উন্মুক্ত করতে হকারদের উচ্ছেদ করা হলেও, বাস্তবে এর সুফল পাচ্ছেনা নগরবাসী।   সরেজমিনে গিয়ে দেখা যায়, বঙ্গবন্ধু সড়কের দু’পাশে পাশে অবস্থিত বেশ কয়েকটি বড় বড় ডায়াগনস্টিক সেন্টার, শপিংমল ও গুরুত্বপূর্ণ ভবনের মধ্যে নিজস্ব পার্কিংয়ের ব্যবস্থা না থাকায়, প্রাইভেট কার ও বিভিন্ন যানবাহনের অবৈধ পার্কিংয়ে দখল হয়ে আছে বঙ্গবন্ধু সড়কের অধিকাংশ জায়গা। এতে মূল সড়কের জায়গা সংকুচিত হয়ে পড়ায় যানবাহন চলাচলে বাধা সৃষ্টি হচ্ছে। ফলে একটু পর পরই শহরময় তৈরী হচ্ছে তীব্র যানজট।

 

এ বিষয়ে নগরীর প্রেসক্লাবের সামনে এক চায়ের দোকানীর সাথে কথা হলে তিনি বলেন, মার্কেটগুলোর সামনে যেই বড় গাড়ি (প্রাইভেট কার) থামায় রাখে সেই জন্যই জ্যাম লাগে। ঘন্টার পর ঘন্টা সাধারণ মানুষকে রাস্তার মধ্যেই বসে থাকতে হয়। আগে দেখতাম রেকার দিয়া পুলিশে গাড়ি লইয়া যাইতো। কিন্তু এখন তেমন কিছুই দেখিনা। তাই গাড়ির চালকরা আবার যার যার মতো রাস্তার পাশে গাড়ি রাখা শুরু করসে। এছাড়া রহমান মিয়া নামে এক ট্রাক চালক বলেন, যদি এই রাস্তার দুই পাশে কোন অবৈধ গাড়ির পার্কিং না থাকত, তাহলে বঙ্গবন্ধু সড়ক যানজট মুক্ত থাকত। এতে আমরাও ভালো ভাবে এই রাস্তা দিয়ে গাড়ী চালাইতে পারতাম।

 

তবে এ বিষয়ে কথা বলার জন্য নারায়ণগঞ্জ জেলা ট্রাফিকের অতিরিক্ত পুলিশ সুপার সালেহউদ্দীনের সাথে বেশ কয়েকবার ফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলেও, তিনি ফোনটি রিসিভ করেনি। এদিকে, গত এক সপ্তাহ ঈদের ছুটির ফলে শহরের ফুটপাত হকারমুক্ত থাকায় নগরবাসী স্বস্তিতে চলাচলা করেছে। তবে ঈদের ছুটির পর এখন আবার ধীরে ধীরে ফুটপাত দখল করতে শুরু করেছে হকাররা। তাই ফুটপাত দিয়ে চলাচলের ক্ষেত্রে আগের মতো ভোগান্তিতে পড়ছে নগরবাসী।

 

চাষাঢ়ার সমবায় মার্কেটের সামনে সাফায়েত নামে এক পথচারী বলেন, ঈদের ছুটিতে কিছুদিন ফুটপাতে হকারদের উপস্থিতি ছিলোনা। তখন আমরা ফুটপাত দিয়ে একটু স্বস্তিতেই চলাচল করেছি। কিন্তু এখন আবারও হকার বসতে শুরু করেছে ফুটপাতে। তাই আমাদের ভোগান্তিও বেড়ে গেছে। চাষাঢ়া থেকে উকিলপাড়া পর্যন্ত যেতেই ৩০ মিনিট লেগে যায়।
 

 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন