Logo
Logo
×

নগর জুড়ে

ইমেজ নষ্টের জন্য দায়ী কে ?

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ২৪ মে ২০২১, ০৮:১১ পিএম

ইমেজ নষ্টের জন্য দায়ী কে ?
Swapno

নানা কারণেই আলোচনার কেন্দ্র বিন্দুতে রয়েছে নারায়ণগঞ্জ। তবে, ইতিবাচকের তুলনায় নেতিবাচক ঘটনাই আলোচিত করছে নারায়ণগঞ্জ’কে। রাজনৈতিক ইস্যু থেকে শুরু করে প্রতিটি অঙ্গনে ঘটছে নেতিবাচক ঘটনা। যার ফলে নষ্ট নারায়ণগঞ্জের ইমেজ। সম্প্রতি নারায়ণগঞ্জের আলোচিত সাংসদ শামীম ওসমানও বললেন নারায়ণগঞ্জে ইমেজ ক্ষুন্ন হওয়ার কথা। তবে, বিষয়টি তিনি ভিন্ন ভাবে উপস্থাপন করেছেন। তার ভাষায়, নারায়ণগঞ্জের ইমেজ ক্ষুন্ন হওয়ার নেপথ্যে সাংবাদিকরা।

 

তাই সাংবাদিকদের উদ্দেশ্যে শমীম ওসমান বলেছেন, ‘সমালোচনা নয়, সম্মান ক্ষুন্ন হয় এমন নিউজ থেকে বিরত থাকেন। কোথাও যদি কোন মিস ইউজ দেখেন তবে চেষ্টা করবেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানাতে। ভুল হবেই। কোন সমস্যা হলে পত্রিকায় না লিখে উর্ধ্বতন যারা আছেন তাদের জানান। যদি পত্রিকায় একটা নিউজ করে দেই তাহলে এলাকার সম্মানটা কমে যায়। নারায়ণগঞ্জের সম্মান কমলে আমাদের সকলেরই সম্মান কমবে। তবে কোন অবস্থাতেই আপনাদের কলম যেন সত্য লিখতে ভয় না পায়। যেটা সত্য সেটাই সুন্দর।’ 

 

শামীম ওসমানের এমন মন্তব্যের পর বোদ্ধামহলে প্রশ্ন উঠেছে, নারায়ণগঞ্জের সম্মান বা ইমেজ নষ্টের জন্য দায়ী কে? খোজ নিয়ে জানা গেছে, বিগত সময়ে রাজনৈতিক অঙ্গনে যতবার সমালোচিত হয়েছে নারায়ণগঞ্জ, এর সিংহভাগ ক্ষেত্রেই নেপথ্যে ছিলো ওসমান পরিবার ও তাদের অনুসারিরা।

 

জানা গেছে, বিগত কয়েকটি সমালোচিত ঘটনার সাথে জড়িয়েছে ওসমান পরিবারের নাম। ত্বকী হত্যাকান্ড থেকে থেকে শুরু করে আলোচিত ৭ খুনেও ওসমান পরিবারের দিকে আঙ্গুল উঠেছিলো। এর মধ্যে ত্বকী হত্যাকান্ড মামলায় র‌্যাবের খসড়া চার্জশিটে শামীম ওসমানের ভাতিজা আজমেরী ওসমানের নাম রয়েছে বলে জানিয়েছে র‌্যাবের সূত্র। শুধু কী তাই? সাত খুনের অন্যতম মাষ্টার মাইন্ড ফাসির দন্ডাদেশ প্রাপ্ত প্রধান আসামী নূর হোসেনও ছিলেন শামীম ওসমানের অনুসারি। এমনকি লোমহর্ষক ওই ঘটনার পর ভরতে পালিয়ে যাওয়ার প্রাক্কালে সাংসদ শামীম ওসমানের সাথে নুর হোসেনের একটি ফোনালাপও ফাঁস হয়েছিলো। এসব ঘটনায় গুম ও হত্যার জনপদের ত্বকমা পেয়েছিলো নারায়ণগঞ্জ। এতে করে ইমেজ নষ্ট হয়েছিলো নারায়ণগঞ্জের।

 

শুধু কী তাই? সম্প্রতি মেয়র আইভীর বিরুদ্ধে বিভিন্ন ইস্যু উত্থাপন করে মাঠে নামে শামীম ওসমান অনুসারী আওয়ামী লীগ নেতা তথা শামীম ওসমানের অনুসারীরা। এসব ইস্যুর মধ্যে ছিলো জিউস পুকুড়, বাগে জান্নাত মসজিদ, মডেল মসজিদ, ডিআইটি মসজিদ। এসব ইস্যুতে শামীম ওসমানের অনুসারীরা নিজ দলের নির্বাচিত মেয়র আইভীর বিরোধীতা করে নানা বক্তব্য রেখেছেন। এর ফলে নারায়ণগঞ্জে আওয়ামী লীগেরই ইমেজ ক্ষুন্ন হয়েছে বলে মন্তব্য করেছেন ক্লিন ইমেজের নেতারা।

 

এদিকে, জিউস পুকুর বা দেবোত্তর সম্পত্তি ইস্যুতে শামীম ওসমানের ঘনিষ্ঠ বন্ধু মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খোকন সাহা আওয়ামী লীগের নির্বাচিত নাসিক মেয়র ডা. সেলিনা হায়াত আইভীর বিরুদ্ধে কানাডা প্রবাসী প্রদীপ দাসের প্রকাশনা ও সঞ্চালনায় ‘হিন্দু লাইভস মেটার’ নামক একটি ইউটিউব ও ফেসবুক চ্যানেলে লাইভে এসে বিভ্রান্তিকর তথ্য প্রচার করেছেন। এর মাধ্যমে নারায়ণগঞ্জের সাম্প্রদায়িক সম্প্রীতি ও দেশের ভাবমূর্তি নষ্ট করা হয়েছে বলে মনে মন্তব্য করেছেন সচেতন মহল। ওই ঘটনায় খোকন সাহার বিরুদ্ধে মামলাও করেন মেয়র আইভী। শামীম ওসমানের বন্ধু খোকন সাহার এমন কাÐে পূনরায় আলোচনায় এসেছিলো নারায়ণগঞ্জ। এতে নারায়ণগঞ্জের সাম্প্রদায়িক সম্প্রীতি দেশ ও দেশের বাইরে নেতিবাচক ভাবে উপস্থাপন হয়। নষ্ট হয় নারায়ণগঞ্জের ইমেজ।

 

তারও আগে ২০১৮ সালে হকার ইস্যুকে কেন্দ্র করে সাংসদ শামীম ওসমান ও তার অনুসারিদের উস্কানীতে শহরে রণক্ষেত্র সৃষ্টি হয়। এর মাধ্যমে নতুন করে আলোচনায় আসে নারায়ণগঞ্জ। আরও প্রকাশ্যে আসে নারায়ণগঞ্জের রাজনৈতিক দুই মেরুর দ্বন্দ।

শুধু কী তাই? হেফাজতের নেতা মামুনুল হক কান্ডেও আলোচনায় আসে নারায়ণগঞ্জ। ওই ঘটনায় ব্যাপক তান্ডব চালায় হেফাজতে ইসলামের নেতারা। আগে থেকেই অভিযোগ উঠে, সাংসদ শামীম ওসমান ও সোনারগাঁয়ের সাংসদ লিয়াকত হোসেন খোকা হেফাজতের সাথে সখ্যতা গড়েছে। শুধু নারায়ণগঞ্জেই নয়, গোটা দেশেই এই কথা চাউর হয়। এতে করেও বিব্রতকর পরিস্থিতিতে পরে সরকার দলীয় এবং জাতীয় পার্টির নেতাকর্মীরা।

 

এদিকে, সবশেষ নারায়ণগঞ্জ সদর উপজেলার কাশিপুর ইউনিয়নে ফরিদ উদ্দিন আহমেদ নামে এক বৃদ্ধ স্বপরিবারে খাদ্য সংকটে পরে সরকারের সহায়তা সেন্টার ৩৩৩ তে কল করেন। কিন্তু তিনি ৪ তলা বাড়ির মালিক এমন তথ্যের ভিত্তিতে তাকে সহায়তা না করে উল্টো জরিমানা স্বরুপ ১০০ পরিবারে তার খাবার বিতরণ করতে হবে, অন্যথায় তাকে জেল খাটতে হবে বলে জানান সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা আরিফা জহুরা। ওই বৃদ্ধ উপায় না পেয়ে স্ত্রীর গয়না ও ধারদেনা করে জরিমানা আদায় করেন।

 

অমানবিক এই ঘটনায় গণমাধ্যমে প্রকাশিত হলে দেশজুড়ে আবারও আলোচনায় আসে নারায়ণগঞ্জ। এই অবস্থায় গতকাল সাংসদ শামীম ওসমান আরিফা জোহুরার উপস্থিতিতে সদর উপজেলার এক অনুষ্ঠানে এই নিয়ে কথা বলেন এবং ওই ঘটনায় সংবাদ প্রকাশ হওয়ায় নারায়ণগঞ্জের সম্মান ক্ষুন্ন হয়েছে বলে অভিব্যক্তি প্রকাশ করেন। শামীম ওসমানের এমন মন্তব্যের পরই সচেতন মহলে নতুন করে আলোচনা শুরু হয়। প্রশ্ন উঠে- এসব নানাবিধ ঘটনার মধ্যদিয়ে নারায়ণগঞ্জের যে ইমেজ ক্ষুন্ন হচ্ছে- এর জন্য প্রকৃত দায়ী কে?  

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন