Logo
Logo
×

নগর জুড়ে

জুন থেকে সিটি এলাকায় ৮ ঘন্টা পানি সরবরাহ

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ২৫ মে ২০২১, ১০:২৭ পিএম

জুন থেকে সিটি এলাকায় ৮ ঘন্টা পানি সরবরাহ
Swapno

আগামী ১ জুন থেকে দুই বেলা ৪ ঘন্টা করে ৮ ঘন্টা পানি সরবরাহ করা হবে বলে জানিয়েছে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন। সোমবার (২৪ মে) নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা আবুল আমিন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের পানি সরবরাহ বিভাগের (সাবেক ঢাকা ওয়াসা) আওতাধীন গ্রাহকদের আগামী ১ জুন থেকে ভোর ৫টা থেকে সকাল ৯টা এবং বিকাল ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত দৈনিক ৮ ঘন্টা পানি সরবরাহ করা হবে। এ সময়ের মধ্যে সকলকে প্রয়োজনীয় পরিমান পানি সংগ্রহ ও সংরক্ষণ করে ব্যবহার করা জন্যে অনুরোধ জানানো হলো।

এছাড়াও প্রত্যেক গ্রাহককে নিজ নিজ স্থাপনায় আন্ডারগ্রাউন্ড ওয়াটার রিজার্ভ নির্মাণ করে পানি সংগ্রহ ও সংরক্ষণ করার ব্যবস্থা গ্রহণের জন্যে অনুরোধ জানানো হয়। এ বিষয়ে পানি সরবরাহ বিভাগের দায়িত্বে থাকা নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নির্বাহী প্রকৌশলী আজগর আলী জানান, আগামী ১ জুন থেকে নতুন আঙ্গিকে নাসিকের পানি সরবরাহের কার্যক্রম চালু হবে। দিনে দুই বেলায় ৪ ঘন্টা করে ৮ ঘন্টা পানি সরবরাহ করা হবে। এর মধ্যে সবাইকে প্রয়োজনীয় পানি সংরক্ষণ করার জন্যে অনুরোধ করছি।

নাসিকের নির্বাহী প্রকৌশলী বলেন, ঢাকাতেও ওয়াসা ৩ ঘন্টা করে দুই বেলায় ৬ ঘন্টা পানি সরবরাহ করে। কিন্তু নানান কারণে নারায়ণঞ্জে ২৪ ঘন্টা পানি সরবরাহ করা হতো। পানি সরবরাহের সিস্টেমটি নিয়ন্ত্রিত ছিল না। এতে বিপুল পরিমাণ বিদ্যুৎ অপচয় হতো। কিন্তু নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের কাছে পানি সরবরাহের দায়িত্ব আসার পর আমরা সবধরনের কার্যক্রম গুছিয়ে আনার চেষ্টা করেছি। সে অনুযায়ী সিটি কর্পোরেশন দুই বেলা পানি সরবরাহের সিদ্ধান্ত নিয়েছে। ঢাকায় ৬ ঘন্টা পানি সরবরাহ করা হয়। কিন্তু নারায়ণগঞ্জ সিটি এলাকায় ৮ ঘন্টা পানি সরবরাহ করা হবে। নতুন আঙ্গিকে সাময়িক অসুবিধা হলেও এর সুদুরপ্রসারী ফলাফল রয়েছে।

 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন