Logo
Logo
×

নগর জুড়ে

নিরাপত্তা চেয়ে শিউলীর জিডি খোরশেদকে গ্রেফতারের দাবি

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ২৬ মে ২০২১, ০৯:৩২ পিএম

নিরাপত্তা চেয়ে শিউলীর জিডি খোরশেদকে গ্রেফতারের দাবি
Swapno

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১৩ নংওয়ার্ড কাউন্সিলর মাকছুদুল আলম খন্দকার খোরশেদ ও রেহানা মুসকান নামের এক নারীর বিরুদ্ধে ফতুল্লা থানায় আইসিটি আইনে মামলা দায়ের করায় বাদী সাঈদা আক্তারকে গাড়ি চাপা দিয়ে মেরে ফেলার হুমকি দিয়েছে আসামীরা। এমনকি সায়েদা শিউলী যাতে গাড়ি দুর্ঘটনায় মারা যায় সেজন্য তার ব্যবহৃত গাড়ির  রেডিয়েটার নষ্ট করে দেয় দুর্র্র্বৃত্তরা।

 

এসব অভিযোগ এনে  রোববার (২৩ মে) রাতে ফতুল্লা মডেল থানায় সাধারণ ডায়েরী (জিডি) করেছেন কাউন্সিলর খোরশেদের দ্বিতীয় স্ত্রী দাবি করা সায়েদা আক্তার শিউলী। জিডি নং-১০৯৩। বিষয়টি নিশ্চিত করেছেন ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুজ্জামান। সাঈদা আক্তার ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই ও বিজিএমই’র সদস্য ও প্রতিষ্ঠিত ব্যবসায়ী।

 

উল্লেখ্য, চলতি মাসের ১৬ তারিখে বাদী সাঈদা আক্তার শিউলী ২০১৮ সনের ডিজিটাল নিরাপত্তা আইনে ২৫(২)/২৯(১)৩১(২) ধারায় ফতুল্লা থানায় তিনি কাউন্সিলর খোরশেদ ও রেহানা মুসকানের বিরুদ্ধে আইসিটি আইনে মামলা দায়ের করেন। ফেসবুক লাইভে খোরশেদ ও রেহানা মুসকান অকথ্য ভাষায় গালিগালাজ, মিথ্যা অভিযোগ ও আপত্তিকর বক্তব্য দিয়ে সাঈদা আক্তারের সম্মানহানী করার অভিযোগে মামলা দায়ের করা হয়। একই সাথে খোরশেদের বিরুদ্ধে প্রতারণাও নানারকম অপকর্মের অভিযোগ তোলেন সায়েদা শিউলী।  

 

রোববার রাতে দায়ের করা জিডিতে সাঈদা আক্তার উল্লেখ করেন, মামলা দায়ের করার পর থেকে আসামীরা তাকে বিভিন্নভাবে প্রাণনাশের হুমকি দিচ্ছে। ২৩ মে সকালে তার বাসার সামনে এসে অজ্ঞাত দুর্বৃত্তরা নাম ধরে গালিগালাজ এবং মামলা তুলে না নিলে গাড়ি চাপা দিয়ে মেরে ফেলার হুমকি দিয়ে যায় একই সাথে সাঈদাকে মিথ্যা মামলায় জড়ানোর হুমকি দেয় তারা। এর আগে গত ১৯ মে দুর্বৃত্তরা তার ব্যবহৃত গাড়ির রেডিয়েটার নষ্ট করে দেয়। যাতে তিনি বের হলে দুর্ঘটনার শিকার হন।সাঈদা আক্তার দাবী করেন, মামলার আসামীরা গ্রেফতার না হওয়ায় তাকে জানে মেরে ফেলার চেষ্টার পাশাপাশি তাকে নিয়ে সামাজিক ভাবে হেয় প্রতিপন্ন ও বদনাম রটাতে ব্যন্ত হয়ে পড়েছে।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন