Logo
Logo
×

নগর জুড়ে

স্বরূপে ফিরেছে চিরচেনা নারায়ণগঞ্জ

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ২৬ মে ২০২১, ১০:৪১ পিএম

স্বরূপে ফিরেছে চিরচেনা নারায়ণগঞ্জ
Swapno

করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় সরকার সারাদেশে সর্বাত্মক লকডাউন ঘোষণা করেছিলো। বন্ধ ছিলো দূরপাল্লার গণপরিবহণ থেকে শুরু করে লঞ্চ দোকানপাট-শপিংমলসহ সরকারি ও বেসরকারি বিভিন্ন অফিস আদালত। লকডাউনে সীমিত করে সরকারি অফিস ও দোকানপাট-শপিংমল খুলে দিলেও বন্ধ ছিলো দূূূূূূলপাল্লার গণপরিবহন । দীর্ঘ প্রায় দেড় মাস পর সারা  দেশে খুলে দওয়া হয়েছে গণপরিবহন। স্বরূপে ফিরেছে চিরচেনা নারায়ণগঞ্জ। সড়কে গণপরিবহণসহ সব ধরণের বিপুল পরিমাণ গাড়ির সংখ্যা বাড়ছে। অধিকাংশ ক্ষেত্রেই স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না।

 

গতকাল মঙ্গলবার (২৫ মে) চাষাঢ়া এলাকায় সরেজমিন গিয়ে দেখা যায়, বেলা এগারোটা পর থেকে দুপুর পর্যন্ত চাষাঢ়া চত্বরে সড়কে পুরো যানজট লেগে আছে। চাষাঢ়া থেকে দুই নং রেল গেইট এবং চাষাঢ়া থেকে মেট্রোহল ও চাষাঢ়া থেকে অক্টো অফিস পর্যন্ত রাস্তা দীর্ঘযানজট রেগে থাকতে দেখা যায়। ধীরগতিতে চলছে এসব যানবাহন। গণপরিবহণ,বাস ,প্রাইভেট কার, মাইক্রোবাস, সিএনজি অটোরিকশা, ইজিবাইক, রিকশা, পিকআপ, মিনি ট্রাকসহ সব ধরনের যানবাহনের দীর্ঘ লাইন। দেখা গেছে তেমনি কিছু দূর পাল্লার পরিবহনও ।

 

যাত্রী পরিবহনকারী গাড়িগুলোতে শারীরিক দূরত্ব মানার বালাই নেই। গাদাগাদি করে মানুষ চলাফেরা করছে। অন্যান্য দিনের তুলনায় শহরে গাড়ির চাপ ছিল তুলনামূলকভাবে খুবই  বেশি। ঘন্টার পর ঘন্টা থেমে থেমে যানবাহন চলতে দেখা যায়। গাড়ি সামাল দিতে ট্রাফিক পুলিশকেও হিমশিম খেতে হয়। শহরে গণপরিবহণ ছাড়াও ট্রাক, লরি, লেগুনা, সিএনজি চালিত অটোরিকশা, ব্যক্তিগত গাড়ির আধিক্য দেখা গেছে। বলা যায় সব ধরণের যানবাহনই শহরে সড়কে চলাচল করছে। ব্যক্তিগত গাড়ি ও সিএনজি অটোরিকশা বেড়েছে । এখনো বাইরের জেলাগুলো থেকে শহরে ফিরছে কর্মজীবী মানুষ।

 

ফলে বিভিন্ন জেলা থেকে শহরে যানবাহনের ভিড় দেখা গেছে। শহরের ভেতরেও বিভিন্ন এলাকায় মানুষের ভিড় দেখা গেছে। চলাচলকারীদের অধিকাংশের মুখে মাস্ক থাকলেও মানছে না স্বাস্থ্যবিধি।  সামাজিক দূরত্ব রক্ষার বালাইও  দেখা যায়নি। যানজটের শহর নারায়ণগঞ্জ । করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে সংক্রমণ ঠেকাতে গণপরিবহনসহ প্রায় সবকিছু বন্ধ ছিল দীর্ঘদিন।

 

সরকারি অফিস, ব্যাংক-বীমা চালু এবং সব ধরনের যানবাহনের চলাচল খুলে দেয়ার পর নির্বিঘেœণে মানুষ চলাচল করতে শুরু করে। ঘনবসতিপূর্ণ নগরীতে করোনা সংক্রমণের ঝুঁকি বেশি। প্রচারণা চলছে সামাজিক দুরত্ব রক্ষা করে সীমিত পর্যায়ে চলাফেরা করার। একদিকে করোনাভাইরাসের সংক্রমণ বৃদ্ধি। অন্যদিকে শহরে বাড়ছে যানবাহন ও মানুষের চলাচল বাড়ছে। যানজটের কারনে শহর নারায়ণগঞ্জ যেন আবার স্বরুপে ফিরে গেছে।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন