Logo
Logo
×

নগর জুড়ে

জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে সজলের উদ্যোগে দোয়া

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ৩০ মে ২০২১, ০৯:৪৪ পিএম

জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে সজলের উদ্যোগে দোয়া
Swapno

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪০ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে ১২নং ওয়ার্ড বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক ফয়েজ উল্লাহ সজলের উদ্যোগে মিলাদ দোয়া ও অসহায়দের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়।

রোববার (৩০ মে) বেলা সাড়ে ১২ টায় নগরীর মিশনপাড়াস্থ সোনারগাঁ ভবনের সামনে এই আয়োজন করা হয়।

 

১২নং ওয়ার্ড বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক ফয়েজ উল্লাহ সজলের উদ্যোগে আয়োজিত খাবার বিতরন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সবুর খান সেন্টু, সহ-সভাপতি এ্যাড. জাকির হোসেন, ফখরুল ইসলাম মজনু, সাংগঠনিক সম্পাদক এ্যাড. আবু আল ইউসুফ খান টিপু, আবুল কাউছার আশা, দপ্তর সম্পাদক ইসমাইল মাষ্টার, যোগাযোগ বিষয়ক সম্পাদক বরকত উল্লাহ বুলু, জেলা বিএনপির সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, জেলা বিএনপির যুগ্ম-আহবায়ক মাশুকুল ইসলাম রাজীব, ১২নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বাবু সহ অন্যান্য নেতৃবৃন্দ।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন