সিটি করপোরশনের ৫৪০টি ফ্ল্যাটে থাকবেন পরিচ্ছন্নকর্মীরা
যুগের চিন্তা অনলাইন
প্রকাশ: ০১ জুন ২০২১, ০৭:৫৬ পিএম
বাংলাদশে সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডাক্তার সেলিনা হায়াৎ আইভীর আন্তরিক প্রচেষ্ঠায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের পরিচ্ছন্ন কর্মীদের জন্য নির্মাণ করা হচ্ছে দশ তলা বিশিষ্ট আধুনিক ভবন। মেয়র আইভীর একান্ত সচিব মোহাম্মদ আবুল হোসেন দৈনিক যুগের চিন্তাকে এসব তথ্য জানিয়েছেন। তিনি আরো জানান, নারায়ণগঞ্জ শহরের তিনটি স্থানে এসব ভবন নির্মাণ করা হচ্ছে। শহরের ঋষী পাড়া, টান বাজার এবং ইসদাইর এলাকায় নির্মান করা হচ্ছে এসব ভবন।
তিনি আরো জানান, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডাক্তার সেলিনা হায়াৎ আইভী সিটি করপোরেশন এলাকায় অগ্রাধিকার ভিত্তিতে যে দশটি মেঘা প্রকল্প নির্মাণ করছেন তার একটি হলো পরিচ্ছন্ন কর্মীদের জন্য এই সকল আধুনিক ভবন। তিনি আরো জানিয়েছেন, ১৩৯ কোটি টাকা ব্যায়ে নির্মাণ করা হচ্ছে এসব ভবন। ফলে ভবন গুলি নির্মাণ করা হলে চীর অবহেলিত পরিচ্ছন্ন কর্মীরা পাবেন স্বাস্থ্যসম্মত বাসস্থান। এসব ভবনের নামকরণ করা হয়েছে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের পরিচ্ছন্ন কর্মী নিবাস। তিনি আরো জানিয়েছেন, সাতটি ভবনে নির্মাণ করা হচ্ছে মোট ৫৪৯টি ফ্ল্যাট। এসব ফ্ল্যাটে বাস করবেন মোট ৫৪০টি পরিবার।
এদিকে সিটি করপোরেশনের মেয়র ডাক্তার সেলিনা হায়াৎ আইভী জানিয়েছেন, সিটি করপোরেশনের এই সকল পরিচ্ছন্ন কর্মীরা এই শহরকে পরিচ্ছন্ন রাখেন। তারাই এই শহরের সবচেয়ে কষ্টের কাজগুলি করে থাকেন। তারা ড্রেন পরিষ্কার করেন এবং শহরের ময়লা নিষ্কাশন করেন। আর এসব কাজ করতে গিয়ে তারা নানা রকম রোগ বালাইয়ে আক্রান্ত হন। তাই মাননীয় প্রধানমন্ত্রী মনে করেন তারাও মানুষ। তাদেরও অধিকার রয়েছে ভালো থাকার এবং ভালো পরিবেশে বাস করার। তাই মাননীয় প্রধানমন্ত্রীর ইচ্ছায় আমরা এই সকল প্রকল্প বাস্তবায়ন করছি।
তিনি আরো জানান এই শহরে প্রায় ছয় শত পরিবারের ২৭৬০ জন নিম্নবর্ণের হিন্দু সেবক বসবাস করেন। তাদের মাঝে ৯৮১ জন নারায়ণগঞ্জ প্রেসক্লাবে পরিচ্ছন্ন কর্মী হিসাবে কাজ করেন। বাকীরা শহরের বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত রয়েছেন। আমরা তাদের সবার জন্যই আবাসনের ব্যাবস্থা করতে যাচ্ছি। সাতটি দশ তলা ভবন নির্মাণ করার পর যদি দরকার হয় আরো ভবন নির্মাণ করা হবে। তবে এই সকল ভবন নির্মান করার পর যে সারে পাঁচশ টি ফ্লাট নির্মান করা হচ্ছে তাতে ৫৪০টি ফ্লাট তাদেরকে বুঝিয়ে দেয়া হবে। এবং দরকার হলে আরো ফ্ল্যাট নির্মান করা হবে। এসব ফ্ল্যাট নির্মান শেষ হলে তারা খুবই স্বাস্থ্য সম্মত জীবনযাপন করবেন। এর জন্য আমি মাননীয় প্রধানমন্ত্রীর নিকট কৃতজ্ঞতা প্রকাশ করছি।
এদিকে সিটি করপোরেশন সূত্র আরো জানিয়েছে, এরই মাঝে তারা যাতে স্বাস্থ্য সম্মতভাবে কাজ করতে পারে তার জন্য তাদেরকে সিটি করপোরেশন থেকে মাস্ক, হ্যান্ড গ্লাভস, সাবান ও গামবুট সরবরাহ করা হচ্ছে। তাদেরকে বিভিন্ন পূজা পার্বনে নির্ধারিত বেতনের বাহিরেও আর্থিক ভাবে সহায়তা করা হয়। কোনো পরিচ্ছন্ন কর্মী যদি বার্ধ্যক্যজনিত কারণে বা অন্য কোনো কারণে মৃত্যু বরণ করেন তাহলে তাদের পরিবারকে আর্থিক সহায়তা করা হয়। এছাড়া কেউ যদি কাজ করতে গিয়ে দুর্ঘটনার শিকার হন তাহলে তাকে চিকিৎসা সেবা দেয়া হয় এবং সহায়তা করা হয়। তাই তাদের জন্য নির্মিত এই সকল আবাসন প্রকল্পের কাজ শেষ হলে তারাও স্বাস্থ্যসম্মত সুন্দর জীবনযাপন করার সুযোগ পাবেন। আগামী বছরের জুন মাসে এই প্রকল্পের কাজ শেষ হবে বলে জানায় সিটি করপোরেশন সূত্র।


