Logo
Logo
×

নগর জুড়ে

আরো বেড়েছে মেয়র আইভীর জনপ্রিয়তা

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ০২ জুন ২০২১, ০৮:১৩ পিএম

আরো বেড়েছে মেয়র আইভীর জনপ্রিয়তা
Swapno

গত ৩১ মে দৈনিক যুগের চিন্তায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডাক্তার সেলিনা হায়াৎ আইভীকে নিয়ে লীড রিপোর্টের শিরোনাম ছিলো, “আরো দশ বছর মেয়র হিসাবে আইভীকে চান জনগণ”। এই রিপোর্টটি প্রকাশ হওয়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। ফেসবুকে ভাইরাল হয় এই রিপোর্টটির কাটিং। অধিকাংশ মানুষ ফেসবুকে মন্তব্য করেন কেবল আগামী দশ বছরের জন্য নয় বরং আইভী যতোদিন বেঁচে থাকবেন ততোদিনই তাকে এই সিটি করপোরেশনের মেয়র হিসাবে দেখতে চাই।

 

ফেসবুকে মাসুদ করিম লিখেছেন আমরা মেয়র আইভীকে দশ বছরের জন্য নয়, আজীবন চাই। ফারজানা আক্তার লিখেছেন দোয়া করি মেয়র আইভী সুস্থ্য শরীরে দীর্ঘায়ু লাভ করুন, আর তিনি যতো দিন বেঁচে থাকবেন ততোদিনের জন্য আমরা তাকে মেয়র হিসাবে পেতে চাই। শামীম হাসান লিখেছেন দশ বছর নয়, আমি চাই তিনি লাইফ টাইম যেনো মেয়র থাকেন, কারন আমরা নারায়ণগঞ্জবাসী যা স্বপ্নেও দেখিনি বা কল্পনাও করিনি আইভী আপা তা বাস্তবে করে দেখিয়েছেন। তিনি আরো লিখেছেন অতএব আমরা নারায়ণগঞ্জের মানুষ আইভীকে নিয়ে আরো সুন্দর স্বপ্ন দেখি। মহান আল্লাহপাক যেনো তাকে দীর্ঘ হায়াৎ দান করেন। ফারুক শ্যামল দৈনিক যুগের চিন্তার রিপোর্টটিকে সমর্থন জানিয়ে লিখেছেন ভেরি গুড নিউজ।

 

আবদুল্লাহ আল জোবায়ের লিখেছেন নারায়ণগঞ্জের মানুষের শেষ আশা ভরসার স্থল মেয়র আইভী। আল্লাহ যেনো তাকে নেক হায়াৎ দান করেন। জারমান খন্দকার লিখেছেন ইনশাআল্লাহ আমরা আইভী আপাকে চীর দিনের জন্য মেয়র হিসাবে দেখতে চাই। মাহবুবুর রহমান মোল্লা লিখেছেন আমরাও আশাবাদী। আলী নূর সুমন লিখেছেন আমাদের প্রিয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যতোদিন ক্ষমতায় থাকবেন আইভী আপাও ততোদিন ক্ষমতায় থাকবেন ইনশাআল্লাহ।


মূলত এভাবেই এই রিপোর্ট নিয়ে ফেসবুকে মন্তব্য করেন নেটিজেনরা। এছাড়া বহু মানুষ যুগের চিন্তার এই রিপোর্টের ফটো তুলে ফেসবুকে পোষ্ট করেন। ফলে রিপোর্টটি ফেসবুকে ভাইরাল হয়। আরো একটি লক্ষনীয় বিষয় হলো কেউই এই রিপোর্টটির কোনো সমালোচনা করেননি। এক যোগে সবাই প্রশংসা করেন। এতে পরিস্কার ভাবে আবারও বুঝা গেলো মেয়র আইভী এখন কতোখানি জনপ্রিয়। রিপোর্টটির উপর করা মন্তব্য এবং প্রতিক্রিয়া দেখে আরো প্রমাণ হচ্ছে মেয়র আইভীর জনপ্রিয়তা আগের চেয়ে আরো বেড়েছে বৈ কমেনি।

 

এর কারন হলো এবার মেয়র হয়ে তিনি বেশ কয়েকটি মেঘা প্রকল্পের কাজ শুরু করেছেন এবং এসব কাজের বেশি অংশ সম্পন্ন করেছেন। এবার মেঘা প্রকল্প বাবুরাইল খালের কাজ প্রায় শেষ করেছেন। শেষ পর্যায়ের রয়েছে সিদ্ধিরগঞ্জ খালের কাজও। ফলে জনগণের চোখের সামনে এসব কাজ সম্পন্ন হওয়ায় মানুষ আরো বেশি করে তার দিকে ঝুকেছেন। দিনে দিনে মেয়র আইভীর জনপ্রিয়তা আরো অনেক বেড়েছে বলেই প্রতিয়মান হচ্ছে। শুধু তাই নয় এই সিটি করপোরেশনে তার বিকল্প কাউকে ভাবা হচ্ছে না। অন্তত জনগণ এখন আর তার বিকল্প কাউকে খুঁজে পাচ্ছেন না। ফলে দৈনিক যুগের চিন্তায় প্রকাশিত রিপোর্টের যথার্থতাই প্রমাণ হচ্ছে। 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন