Logo
Logo
×

নগর জুড়ে

২ সন্তানের জননীকে গণধর্ষণ : গ্রেফতার-২

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ০৭ জুন ২০২১, ১১:১৩ পিএম

২ সন্তানের জননীকে গণধর্ষণ : গ্রেফতার-২
Swapno

দুই সন্তানের জননী এক নারীকে দলবদ্ধভাবে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত মূলহোতা মিঠু চন্দ্র দাস (৩৮) ও সহোযোগী আবু চন্দ্র সূত্রধর (৪৫)কে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল রবিবার (৬ জুন) রাতে সদর মডেল থানা পুলিশ পরিদর্শক (অপারেশন) কাজী মাসুদ রানা অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করেন। গ্রেফতারকৃতরা শীতলক্ষ্যা এলাকার কার্তিকের ছেলে মিঠু চন্দ্র দাস ও মৃত পশুরাম চন্দ্র সূত্রধরের ছেলে আবু চন্দ্র সূত্রধর। 

 

মামলা সূত্রে জানা গেছে, গত শুক্রবার (৪ জুন) রাত সাড়ে ১০টায় মিঠু চন্দ্র দাস ভূক্তভোগী নারী দুই সন্তানের জননীকে কাজের কথা বলে নিমতলী তার থাই গøাসের দোকানে আসতে বলে। মিঠুর এমন সংবাদের পর ভুক্তভোগী নারী রাত ১১টায় তার দোকানে আসলে মিঠু ও তার সহযোগী অজ্ঞাতনামা ২ জন ব্যক্তিকে ওই নারীকে নিমতলী এলাকার জনৈক বদিউজ্জমানের ৪র্থ তলা ভবনের তৃতীয় তলার মেঝেতে দলবদ্ধভাবে ধর্ষণ করে। এসময় অজ্ঞাত একজন পাহাড়া দেয়। পরে রাত ২টার সময় অসুস্থ অবস্থায় ওই নারীকে বিল্ডিং এর নিচে নামিয়ে রিকসায় উঠিয়ে দেন। 

 

এই ঘটনায় গণধর্ষণের শিকার ওই নারী কিছুটা সুস্থতাবোধ করলে রোববার রাতে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় বাদী হয়ে ধর্ষণের মামলাটি দায়ের করেছেন। গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহজামান, মিঠু চন্দ্র দাস ও তার বন্ধু আবু চন্দ্র সূত্রধর ভুক্তভোগী নারীকে পালাবদ্ধভাবে ধর্ষণ করে। এই ধর্ষণের ঘটনায় অজ্ঞাতনামা আরো এক ব্যক্তি মিঠুকে সহযোগীতা করেছে। জড়িত অপর আসামীকে গ্রেপ্তারের জন্য পুলিশ কাজ করছে। 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন