Logo
Logo
×

নগর জুড়ে

লড়ির ধাক্কায় মোটর সাইকেল আরোহী সেই কিশোরের মৃত্যু

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ০৯ জুন ২০২১, ১০:২০ পিএম

লড়ির ধাক্কায় মোটর সাইকেল আরোহী সেই কিশোরের মৃত্যু
Swapno

খানপুরে লড়ির সাথে ধাক্কা লেগে আহত মোটর সাইকেল আরোহী কিশোর সামিন এর মৃত্যু হয়েছে। বুধবার (৯ জুন) সকালে রাজধানী ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত সামিন চাষাঢ়া বালুর মাঠ এলাকার বাসিন্দা।


এ বিষয়ে নারায়ণগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহজামান বলেন, গত ২ দিন পূর্বে খানপুর এলাকায় লড়ির সাথে ধাক্কা লেগে মোটর সাইকেল আরোহী কিশোর সামিন আহত হয়ে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলো। আজ সকালে তার মৃত্যু হয়েছে। এ ঘটনায় ঘাতক চালক পালিয়ে গেলেও আমরা লড়িটা  জব্দ করেছি এবং এ বিষয়ে আইননানুগ কার্যক্রম পক্রিয়াধীন।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন