Logo
Logo
×

নগর জুড়ে

রাস্তা পারাপার করতে গিয়ে পথচারীর মৃত্যু

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ০৯ জুন ২০২১, ১১:০০ পিএম

রাস্তা পারাপার করতে গিয়ে পথচারীর মৃত্যু
Swapno

খানপুরের বরফকল এলাকায় ভোরে রাস্তা পারাপার করতে গিয়ে সড়ক দূর্ঘটনায় সিরাজ (৩৫) নামের এক পথচারীর মৃত্যু হয়েছে। বুধবার (৯ জুন) সকাল ৯টায় আহত অবস্থায় স্থানীয়রা তাকে খানপুর ৩০০ শয্যা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সিরাজকে মৃত বলে ঘোষনা করেন।

জানা যায়, সিরাজ নগরীর মন্ডলপাড়ার ২ নং বাবুরাইল শেষ মাথা এলাকায় ভাড়া থাকতেন। তিনি মানসিকভাবে ভারসাম্যহীণ ছিলেন। 


এ বিষয়ে নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ্ জামান বলেন, আজ সকালে খানপুর ৩০০ শয্যা বিশিষ্ঠ হাসপাতালে একটি ডেড বডি পেয়েছি। তবে তার বা পায়ে জখমের চিহৃ পাওয়া গেছে। আমরা জেনেছি সে অসুস্থ ও মানসিক রোগী ছিলো।  

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন