Logo
Logo
×

নগর জুড়ে

চাঁদমারী থেকে বিপুল হেরোইনসহ গ্রেফতার-২

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ১১ জুন ২০২১, ১০:০২ পিএম

চাঁদমারী থেকে বিপুল হেরোইনসহ গ্রেফতার-২
Swapno

বিপুল পরিমান হেরোইনসহ ২ মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ। শুক্রবার (১১ জুন) সকালে চাঁদমারী এলাকা থেকে থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের কাছ থেকে আনুমনিক ২ লাখ ৮০ হাজার টাকা মূল্যের ২৮৫ পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলো- চাঁদমারী বস্তির মৃত আব্দুল তালেবের পুত্র শামীম (৩৫) ও একই এলাকার ইব্রাহিমের পুত্র বুলবুল (৩৫)। 


জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার সকাল ৮ টার দিকে ফতুল্লা মডেল থানার এসআই ইমানুর ও এসআই হাবিবুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চাদঁমারী বস্তি এলাকা থেকে তাদের গ্রেফতার করে। এ সময় গ্রেফতারকৃতদের কাছ থেকে আনুমনিক ২ লাখ ৮০ হাজার টাকা মূল্যের ২৮৫ পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়।


স্থানীয়রা জানান, এর আগেও একাধিক বার পুলিশ অভিযান চালিয়ে তাদেরকে বিভিন্ন মাদকসহ গ্রেফতার করলেও জামিনে বেড়িয়ে তারা আবারো মাদকের সাথে সম্পৃক্ত হয়ে যায়। 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন