Logo
Logo
×

নগর জুড়ে

সফিউদ্দিন প্রধানের নেতৃত্বে মানববন্ধনে মিছিল নিয়ে যোগদান

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ১২ জুন ২০২১, ১১:৩৮ পিএম

সফিউদ্দিন প্রধানের নেতৃত্বে মানববন্ধনে মিছিল নিয়ে যোগদান
Swapno

কুমুদিনী ইন্সটিটিউট অব মেডিকেল এন্ড ক্যান্সার কেয়ার বাস্তাবায়নের দাবীতে আয়োজিত মানববন্ধনে বিশাল মিছিল নিয়ে যোগদেন নাসিক ১৪ নং ওয়ার্ড কাউন্সিলর সফিউদ্দিন প্রধান। শনিবার (১২ই জুন) বিকেল ৪ টায় খানপুরে চেম্বার অব কমার্স এর সভাপতি খালেদ হায়দার খান কাজলের সভাপতিত্বে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

জেলার ১ কোটি জনগণের চিকিৎসা সেবা ও মান উন্নয়নে বাধাগ্রস্থ করতে নারায়ণগঞ্জসহ সারাদেশে বিশৃঙ্খলা সৃষ্টিকারী অর্থলোভী নামধারী শ্রমিক নেতার ষড়যন্ত্র থেকে কুমুদিনী ইন্সটিটিউট অব মেডিকেল এন্ড ক্যান্সার কেয়ার বাস্তাবায়নের দাবীতে এ মানববন্ধনের আয়োজন করা হয়।

সেই সময় নাসিক ১৪  নং ওয়ার্ড থেকে সাধারণ জনগণ ও ওয়ার্ডবাসীরা কাউন্সিলর সফিউদ্দিন প্রধানে নেতৃত্বে কুমুদিনী ইন্সটিটিউট অব মেডিকেল এন্ড ক্যান্সার কেয়ার বাস্তাবায়নের দাবীতে মানববন্ধনে যোগদান করেন।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন