Logo
Logo
×

নগর জুড়ে

শহীদ বাপ্পী`র শাহাদাৎ বার্ষিকীতে শীতলক্ষ‍্যা ট্রের্ডাসের দোয়া

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ১৫ জুন ২০২১, ১২:১২ এএম

শহীদ বাপ্পী`র শাহাদাৎ বার্ষিকীতে শীতলক্ষ‍্যা ট্রের্ডাসের দোয়া
Swapno

শহর ছাত্রলীগের সভাপতি শহীদ সাইদুল হাসান বাপ্পী'র ২০ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে  শীতলক্ষ‍্যা ট্রের্ডাস এর উদ‍্যোগে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়।
সোমবার (১৪ই জুন ) বাদ এশা নাসিক ১৮ নং ওয়ার্ডে শীতলক্ষ‍্যা কদমতলী এলাকায় শীতলক্ষ‍‍্যা ট্রের্ডাসের উদ‍্যোগে দোয়া ও মিলাদের আয়োজন করা হয়। পরে মিলাদ শেষে খিচুড়ি বিতরণ করা হয়।


এ সময় মিলাদে উপস্থিত ছিলেন, নাসিক ১৮ নং ওয়ার্ডে (সাবেক) কাউন্সিলর মো: কামরুল হাসান মুন্না, হাজী রাসেল নেওয়াজ বাচ্চু, হুমায়ূন কবির,ওয়ার্ড যুবলীগের সভাপতি আব্দুল খালেদ সাধারণ সম্পাদক মুজিবর রহমান, মো: রাজিবুল হাসান রানা, মো: তাইফুল হাসান তান্না, মো: রকিবুল হাসান রিয়ন, শহীদ চাঁন, ইদ্রিস সহ প্রমূখ।


উল্লেখ, ২০০১ সালের ১৬ জুন চাষাঢ়ায় আওয়ামী লীগের কার্যালয়ে বোমা বিস্ফোরণে ২০ জন নিহত হন। হামলায় শামীম ওসমানসহ অর্ধশতাধিক ব্যক্তি আহত হন। বোমা বিস্ফোরণে মুহূর্তেই শরীর দেহ ছিন্ন ভিন্ন হয়ে যায় সেখানের উপস্থিত অসংখ্য ব্যক্তির। 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন