শহীদ বাপ্পী`র প্রতি বিভিন্ন সংগঠনের শ্রদ্ধা
যুগের চিন্তা অনলাইন
প্রকাশ: ১৬ জুন ২০২১, ১১:৩৭ পিএম
শহীদ সাইদুল হাসান বাপ্পী'র ২০ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে ও তার পরিবারের পক্ষ থেকে কবর জিয়ারত ও ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। বুধবার (১৬ই জুন) সকাল ৮ টায় পাইকপাড়া বড় কবরস্থানে পরিবার ও এলাকাবাসী ও বিভিন্ন সংগঠনে উদ্যোগে শহীদ বাপ্পীর প্রতি ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলি জানান।
সেই সময় ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলি জানান,নাসিক ১৮ নং ওয়ার্ডের বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ,প্রয়াত বাপ্পীর বন্ধু মহল, মুন্নার বন্ধুমহল , রানার বন্ধু মহল , তান্নার বন্ধু মহল, রিয়ন বন্ধু মহল,সূর্যাস্তের সাথী, ইমন স্মৃতি সংসদ,সূর্য তরুন সামাজিক সাংস্কৃতিক সংগঠন, শেখ রাসেল জাতীয় কিশোর সংগঠন, জুবায়ের ও বাপ্পীর বন্ধু মহল, সূর্যোদয় সামাজিক সংঘ,আল আমিন নগর জি.এম. সি 'র দাফন কমিটি, নিতাইগঞ্জ লোড আনলোড শ্রমিক ইউনিয়ন সহ অন্যান সংগঠন ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন ।
Attachments area


