Logo
Logo
×

নগর জুড়ে

চাষাঢ়া বোমা হামলায় নিহতদের স্মরণে না`গঞ্জ পূজা পরিষদের শ্রদ্ধা

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ১৬ জুন ২০২১, ১১:৪৩ পিএম

চাষাঢ়া বোমা হামলায় নিহতদের স্মরণে না`গঞ্জ পূজা পরিষদের শ্রদ্ধা
Swapno

২০০১ সালের ১৬ জুন নারায়ণগঞ্জের চাষাঢ়ায় অবস্থিত আওয়ামী লীগ অফিসে বর্বরোচিত বোমা হামলার ২০ তম বার্ষিকীতে নিহতদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন নারায়ণগঞ্জ জেলা ও মহানগর পূজা উদযাপন পরিষদ। 

 

বুধবার (১৬ জুন) সকালে জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শিখন সরকার শিপনের নেতৃত্বে চাষাড়া শহীদ মিনার স্মৃতি স্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানান পূজা পরিষদ নেতৃবৃন্দ।

 

এ সময় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন  পরিষদ নারায়ণগঞ্জ জেলা শাখার যুগ্ম সম্পাদক সাংবাদিক উত্তম সাহা, মহানগর পূজা উদযাপন পরিষদের সভাপতি অরুণ কুমার দাস, সাধারণ সম্পাদক উত্তম কুমার সাহা, সদর উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি রঞ্জিত মন্ডল,  পূজা পরিষদ নেতা সুশীল কুমার দাস, শংকর রায়, বীর মুক্তিযোদ্ধা যুদ্ধকালীন কমান্ডার  গোপী নাথ দাস স্মৃতি  সংঘের, আহ্বায়ক সঞ্জয় কুমার দাস ও সদস্য-সচিব কৃষ্ণ আচার্য্যসহ নেতৃবৃন্দ।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন