Logo
Logo
×

নগর জুড়ে

কমান্ডার মোহাম্মদ আলীর সুস্থতা কামনায় বিকেএমইএর দোয়া

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ১৭ জুন ২০২১, ১২:২৩ এএম

কমান্ডার মোহাম্মদ আলীর সুস্থতা কামনায় বিকেএমইএর দোয়া
Swapno

ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের সাবেক সিনিয়র নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সাবেক সভাপতি ও জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলীর শারীরিক সুস্থতা  কামনায় বিকেএমইএর দোয়া মাহফিল।

 

বুধবার ( ১৬ জুন ) বিকেলে বিকেএমইএর প্রধান কার্যালয়ের সম্মেলন কক্ষে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এসময়ে বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলীর আশু রোগমুক্তি কামনায় দোয়া পরিচালনা করা হয়। 

 

দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ-৫ আসনের সাংসদ ও বিকেএমইএর সভাপতি বীর মুক্তিযোদ্ধা একেএম সেলিম ওসমান, নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি খালেদ হায়দার খান কাজল ও বিকেএমইএর সহ- সভাপতি ( অর্থ ) মোর্শেদ সারোয়ার সোহেল প্রমুখ।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন