Logo
Logo
×

নগর জুড়ে

আ:লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মহানগরের শ্রদ্ধাঞ্জলী

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ২৩ জুন ২০২১, ০৯:৪৫ পিএম

আ:লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মহানগরের শ্রদ্ধাঞ্জলী
Swapno

মহান মুক্তিযুদ্ধে নেতৃত্বদানকারী দেশের বৃহত্তম ও প্রাচীন ঐতিহ্যবাহী রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলি জানান নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগ। বুধবার ( ২৩ জুন ) সকালে শহরের দুই নং রেলগেইট আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে নির্মিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে এ শ্রদ্ধা নিবেদন করেন।



এসময়ে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান ও মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক আহসান হাবীব, জিএম আরমান, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. আতিকুজ্জামান সোহেল, বন পরিবেশ বিষয়ক সম্পাদক আখতারুজ্জামান আক্তার, ধর্ম সম্পাদক গাজী আব্দুল রশিদ, সদস্য ও সাবেক প্যানেল মেয়র মনিরুজ্জামান মনির, সদস্য শামীম খান, সাখাওয়াত হোসেন সুমন প্রমুখ।

প্রসঙ্গত, ১৯৪৯ সালের এই দিনে পুরনো ঢাকার ঐতিহ্যবাহী রোজ গার্ডেনে পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ প্রতিষ্ঠার মধ্য দিয়ে এই রাজনৈতিক দলটি প্রতিষ্ঠিত হয়। ১৯৪৭ সালে ব্রিটিশ শাসনের অবসান এবং ভ্রান্ত দ্বি-জাতি তত্ত্বের ভিত্তিতে পাকিস্তান প্রতিষ্ঠা। অতঃপর বাঙালি জাতির উপর পশ্চিম পাকিস্তানি শাসকগোষ্ঠীর অত্যাচার, নির্যাতন, চরম অবেহলা ও দুঃশাসনে নিষ্পেষিত বাংলার জনগণের মুক্তি ও অধিকার প্রতিষ্ঠায় প্রতিষ্ঠিত হয় আওয়ামী লীগ।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন