Logo
Logo
×

নগর জুড়ে

আ:লীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী জেলা শ্রমিক লীগের পুষ্পস্তবক অর্পণ

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ২৩ জুন ২০২১, ০৯:৫২ পিএম

আ:লীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী জেলা শ্রমিক লীগের পুষ্পস্তবক অর্পণ
Swapno

মহান মুক্তিযুদ্ধে নেতৃত্বদানকারী দেশের বৃহত্তম ও প্রাচীন ঐতিহ্যবাহী রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ নারায়ণগঞ্জ জেলা শ্রমিক লীগ। বুধবার ( ২৩ জুন ) সকালে শহরের ২ নং রেলগেইট আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে নির্মিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে এ শ্রদ্ধা নিবেদন করা হয়। 

 

বঙ্গবন্ধু প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের পর নেতৃবৃন্দরা বলেন, আওয়ামী লীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জে আমরা অনেক আয়োজন করেছিলাম। কিন্তু করোনার প্রাদূর্বাব বৃদ্ধির কারনে আমরা সব কিছু বন্ধ করে দিয়েছি। স্বাস্থ্য বিধি মেনে আমরা স্বপ্ন সংখ্যক নেতাদের নিয়ে বঙ্গবন্ধু প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেছি।

 

এসময় উপস্থিত ছিলেন, জেলা শ্রমিক লীগের সহ-সভাপতি শহীদুল্লাহ, অনিল কুমার বিশ্বাস, স্বপন দত্ত, সাধারণ সম্পাদক মাইনউদ্দিন আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক শাহ আলম, সাংগঠনিক সম্পাদক ইকবাল হোসেন, প্রচার সম্পাদক নিজাম উদ্দিন বিপ্লব, মুক্ত গার্সেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি জুয়েল প্রধান, নৌ-যান শ্রমিক ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক আক্তার হোসেন।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন