Logo
Logo
×

নগর জুড়ে

লকডাউনে ফুটপাতে ক্রেতা-বিক্রেতাদের উপচেপড়া ভিড়

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ২৬ জুন ২০২১, ০৮:২৬ পিএম

লকডাউনে ফুটপাতে ক্রেতা-বিক্রেতাদের উপচেপড়া ভিড়
Swapno

দেশে প্রতিদিনই করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বাড়ছে। এমন পরিস্থিতিতে সংক্রমণ ঠেকাতে নারায়ণগঞ্জসহ সাত জেলায় চলছে কঠোর লকডাউন। আর করোনার হটস্পট নারায়ণগঞ্জেও চলছে কঠোর লকডাউন। নিষেধাজ্ঞা উপক্ষো করে শহরের ফুটপাতের ওপর গড়ে ওঠা ভ্রাম্যমাণ দোকানগুলোতেও চলছে জমজমাট বেচাকেনা।

 

এসব দৃশ্য থেকে বোঝার উপায় নেই করোনা সংক্রমণের ঊর্ধ্বগতি ঠেকাতে নারায়ণগঞ্জে চলছে লকডাউন। নেই প্রশাসনের কেনো নজরদারি। করোনার লকডাউন তা যেনো মানতে নারাজ ফুটপাতের হকাররা। আর করোনার নিষেধাজ্ঞা  উপক্ষো করে শহরের ফুটপাত দখল করে জমজমাট বেচা- কেনা করছে হকাররা। সাধারণ মানুষদের যেনো কেনোভাবেই আটকানো যাচ্ছে না। করোনার ভয় যেনো তাদের ভিতরে নেই। আর লকডাউন যেনো কি জিনিস সাধারন মানুষ যেনো তাও বুঝেও না বুঝার মতো। ফুটপাতে বসা অস্থায়ী দোকানগুলোতে কেনাকাটা করতে আসা ক্রেতাদের উপচেপড়া ভিড় যেনো লকডাউনের কোনো বালাই নেই শহরে।


গতকাল শুক্রবার সরেজমিনে বিকেল থেকেই রাতেও শহরের চাষাঢ়ার আশপাশ, সমবায় মার্কেট, মার্ক টাওয়ার, নুর মসজিদের গলি, সাধু  পৌলের গির্জার সামনে, ফ্রেন্ডস মার্কেট, ডিআইটি মার্কেট ও বঙ্গবন্ধু সড়কের কালিবাজারের ফুটপাতে বসা অস্থায়ী হকারদের দোকান গুলোতে সাধারন মানুষের উপচেপড়া ভিড় লক্ষ্য করা যায়। লকডাউনের মধ্যেও চলছে ফুটপাতে গুলোতে ক্রেতা ও বিক্রেতাদের কেনা-বেচা। এদের মধ্যে অধিকাংশের মাস্ক নেই। নেই শারীরিক দূরত্বতো। তার ওপর অনেকেই বাচ্চাদের নিয়ে এসেছেন কেনাকাটা করতে। এ যেনো করোনো পরিস্থিতি স্বাভাবিক। যদিও জেলা প্রশাসন থেকে বারবারই শহরে মাইকিং করো হচ্ছে করোনার বিস্তার রোধে সকল প্রকার দোকানপাট ও ফুটপাতে হকার বসা নিষেধ।  সকলকে স্বাস্থ্য মেনে চলাচল করতে বলা হচ্ছে।

 

এদিকে করোনার জন্য বন্ধ শহরের মার্কেট গুলো। আর এ সুযোগে নিষেধাজ্ঞা উপক্ষো করে ফুটপাতে বসে রমজমাট ব্যবস্যা করছে হকাররা তারা। মার্কেট গুলো বন্ধ থাকায় সাধারন মানুষ ভিড় করছে এসকল দোকান গুলোতে। ভয়াবহ পরিস্থিতি ফুটপাতে গুলোতে। হকাররা যেমন স্বাস্থ্যবিধি মানছেন না তেমনি ক্রেতারাও মানছে না। উপচেপড়া ভিড় ঠেলে কেনাকাটা করছেন। ফুটপাতে ক্রেতা ও বিক্রেতাদের কারণে সাধারণ মানুষ চলাচল করছেন মূল সড়কে। ফুটপাতে ক্রেতা ও বিক্রেতাদের এহেন ভিড় করোনা সংক্রমণকে ভয়াবহ রূপ দিতে পারে বলে মনে করছেন চিকিৎসক ও সংশ্লিষ্টরা।

 

এবিষয়ে নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ জামান বলেন, ফুটপাতে তো আমাদের টহল পুলিশ আছে। হকার কেনো বসবে। ঠিক আছে আমি বিষয়টি দেখতাছি।  

 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন